২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৪ এপ্রিল ,রবিবার, ২০১৯

বিশ্বকাপে ব্যাট হাতে চমক দেখাবেন যে টাইগাররা

বিশ্বকাপে ব্যাট হাতে চমক দেখাবেন যে টাইগাররা

বিশ্বকাপের স্বপ্নের ১৫ ক্রিকেটার হওয়ার লড়াইয়ে কারা এগিয়ে থাকবেন? ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে সম্ভাবনায় আছেন ১১ জন। যাদের মধ্যে অভিজ্ঞদের জায়গা পাকা, অনিশ্চয়তায় ওপেনিং ও সাত নম্বর পজিশন।

একনজরে দেখে নেওয়া যাক ব্যাট হাতে বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপ মাতাতে পারেন যারা…

২০০৭ বিশ্বকাপ থেকে ধরলে সবচেয়ে বেশী সংখ্যক অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে এবার ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থ বিশ্ব আসর হতে যাচ্ছে তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের। আস্থার আরেক নাম মাহমুদুল্লাহও।

তবে ওপেনিংয়ে তামিমের সঙ্গী নিয়ে আফসোস এখনো ফুরোয়নি। ওই পজিশনের লড়াইয়ে আছেন চারজন। ২০১৮ সালের জানুয়ারী থেকে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল ইমরুল কায়েস। ২ সেঞ্চুরিতে ৮ ম্যাচে ৪৩৬ রান। গড় ৬২। তবুও প্রশ্নবিদ্ধ এশিয়ার বাইরে ইমরুলের সামর্থ্য। যদিও ইংল্যান্ডের পরিসংখ্যান বেশ ভালো ইমরুলের। ওয়ানডেতে একটা সেঞ্চুরিও আছে সেখানে।

ইংল্যান্ডের মাটিতে কখনো ওয়ানডে খেলেননি লিটন দাস ও এনামুল বিজয়। তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এনামুল। কিন্তু ব্যর্থ হয়েছেন দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও উইন্ডিজ সফরে। ৭ ম্যাচে করেছেন মাত্র ৮৮ রান।

এশিয়া কাপে ১২১ রানের ইনিংসটা বাদ দিলে লিটন দাসও খুব একটা উজ্জ্বল নন। বাকী ১৪ ইনিংসে লিটনের রান মাত্র ২২২।

অন্যদিকে চড়াই উতরাই এর মধ্যে দিয়ে যাচ্ছেন সৌম্য সরকারও। তবে শেষ কয়েক ইনিংসে ফর্মে ফেরার প্রত্যয় দেখিয়েছেন। এই চারের মধ্যে জায়গা হবে দুজনের।

নিউজিল্যন্ডে সবশেষ সাত নম্বরে খেলেছেন সাব্বির রহমান। ছয় বছরের ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন সেখানেই। শেষ দশ ইনিংসে সাব্বিরের পঞ্চাশ পেরুনো একমাত্র ইনিংসও সেটা।

ওই পজিশনের জন্য বিবেচনায় থাকা মোসাদ্দেক হোসেন চলমান প্রিমিয়ার লিগে উজ্জ্বল তবে বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য হবে ফ্যাক্টর।

ওই দুই পজিশনের মত দুশ্চিন্তায় নেই মোহাম্মদ মিঠুন। মিডল অর্ডারে অনেকটাই প্রতিদ্বন্দিতাহীন। এশিয়া কাপ থেকে শুরু করে সবশেষ নিউজিল্যান্ড সফর। তেত্রিশের উপরে গড় নিয়ে সবখানেই উজ্জ্বল কুষ্টিয়ার এই ব্যাটসম্যান।

পুরনোদের সমাহারে মোসাদ্দেক ও লিটন কিছুটা আলাদা। প্রথমবারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন আঁকছেন দুজন, তবে সবার ভাগ্যই নির্বাচকদের হাতে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর