২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ৭ জুলাই ,শনিবার, ২০১৮

কোনো কথাই বললেন না নেইমার


  কোনো কথাই বললেন না নেইমার


 

সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তিতে এসে সংবাদ সম্মেলনে বলে গেলেন ভাগ্যে তাঁর বিশ্বাস নেই। ফুটবল হলো গোলের খেলা। গোল না করতে পারলে হবে না। তাঁর দল অনেক সুযোগ পেয়েছে গোল করার। কিন্তু সময়মতো গোল করে দল খেলায় তো ফিরতে পারেনি।
পরিসংখ্যান তুলে ধরেছেন ব্রাজিল কোচ। ব্রাজিল গোলে শট নিয়েছে ২৬টি, ৯টিই ছিল লক্ষ্যমুখী। পক্ষান্তরে বেলজিয়াম মোট ৮টি শট নিয়ে ৩টি গোলমুখে রাখতে পেরেছে এবং তার দুটি থেকে গোল হয়েছে। এটাই ফুটবল। আক্রমণের সমাপ্তি টেনেছে বেলজিয়াম।

বেলজিয়াম দলটি দুর্দান্ত, এ কথা তিনি আগেও বলেছেন। ম্যাচ শেষে আরও একবার প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। স্বীকার করে নিতে দ্বিধা করেননি ব্রাজিলের ‘প্রফেসর’। তবে তাঁর ছেলেরা যথাসাধ্য চেষ্টা করেছে বলে বলার আর কিছু নেই। দিন শেষে একটি দল জেতে, একটি দল হারে—এটাই ফুটবল। এবং এটি ব্রাজিল কোচ মেনে নিয়েছেন।
যে তিতের মুখে শুধু সুইজারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটি বাদে প্রতিটি ম্যাচের পরই ছিল হাসি, সেই হাসি মুছে গেছে। আর হাসিতে উজ্জ্বল হয়েছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। বেলজিয়ামের স্প্যানিশ কোচের কাছে এটাই ছিল তাঁর কাছে সেরা ম্যাচ। ব্রাজিলের মতো দলকে হারিয়ে বেলজিয়াম সেমিফাইনালে পৌঁছে গেছে, এতেই তিনি খুশি। এরপর যদি থেমে যায় বেলজিয়ামের রথের চাকা, তাতেও তাঁর কোনো দুঃখ থাকবে না।

কেভিন ডি ব্রুইনা আগের ম্যাচগুলোতে আলো ছড়াতে পারেননি, আসল সময়েই উঠেছেন জ্বলে। একটি গোল করেছেন, আক্রমণে ছিলেন যেন বর্শার ফলা। কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে ম্যান অব দ্য ম্যাচ বলে গেলেন সেমিফাইনালের প্রস্তুতির কথা। সেন্ট পিটার্সবার্গের সেমিফাইনালে দেখা হবে ফ্রান্সের সঙ্গে। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা ম্যানচেস্টার সিটির প্লেমেকার ফ্রান্সকে পাঠিয়েছেন সতর্কবার্তা, ‘এখন আমাদের দলের যে অবস্থা তাতে তো মনে হয় ফ্রান্সের সঙ্গেও আমরা জিততে পারব।’

বাসে উঠে যাওয়ার পথে কেভিন ডি ব্রুইনা এই কথাগুলোই বলে গেলেন নতুন করে। তাঁর পাশাপাশি কথা বলেছেন এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, মারুয়ানে ফেলাইনি। সবার মুখেই হাসি। এমন জয়ের পর মুখে হাসি না থাকাটাই ব্যতিক্রম। বেলজিয়ান খেলোয়াড়েরা যেন পৌঁছে গেছেন ‘সব পেয়েছির দেশে।’ 
ব্রাজিল দলটা এমন, তারা জিতলেও দেরি করে মিক্সড জোনে আসে, হারলেও। মেক্সিকোকে হারানোর পরে মিক্সডে এসেছিল ২ ঘণ্টা পর। বেলজিয়ামের কাছে হারের পর আড়াই ঘণ্টা পর।

প্রথমে ব্রাজিলের মিডিয়া অফিসার এসে জানিয়ে গেলেন, কেউ কথা বলবে না। কিন্তু কথা না বলে কি থাকতে পারেন কেউ? সাংবাদিকদের জোরাজুরিতে কথা বলেছেন পাওলিনহো, মিরান্ডা, গ্যাব্রিয়েল জেসুস। সবার চোখ লাল। পাওলিনহোর চোখ দিয়ে মনে হলো আরেকটু হলেই গড়িয়ে পড়ত শ্রাবণধারা। 
মিরান্ডা ধীর, শান্ত স্বরে বলে গেলেন, এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না। বোঝা গেল মনের কোণে আগামী বছর দেশের মাটিতে কোপা আমেরিকা খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছেন রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা সেন্টার ব্যাক। 
নেইমার কোনো কথাই বলেননি। ‘নেইমার’ ‘নেইমার’ বলে চিৎকার করলেন ব্রাজিলের অনেক সাংবাদিক, নেইমার হাত দিয়ে চোখ ঢেকে চলে গেলেন। 
কথা বলেছেন অবশ্য গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের ‘নাম্বার নাইন’ অথচ গোল পাননি একটিও। রাশিয়া বিশ্বকাপ থেকে বিরাট দুঃখ বয়ে ফিরছেন তিনি। জেসুস বলেছেন, কাউকে দোষ দেওয়ার কিছু নেই, ‘আমরা যেমন দলগতভাবে কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম, দলগতভাবেই সেখান থেকে বিদায় নিলাম। সাফল্য ও ব্যর্থতা যা কিছু সবই আমাদের দলগত।’নেইমাররা যখন বাসে উঠছেন, কাজান অ্যারেনা ভাঙা হাট। দূরের বাড়িগুলো থেকে হলুদ আলোর রেখা দেখা যাচ্ছে। রাতজাগা পাখি ডান ঝাপটে চলে যাচ্ছে কাছের জলাভূমিতে। নির্জনতাকেই একান্ত সঙ্গী হিসেবে পেয়েছে ব্রাজিল।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর