২১ এপ্রিল ,মঙ্গলবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ২০ মে ,সোমবার, ২০১৯

বঙ্গবন্ধু স্যাটেলাইট: যেসব সুবিধা পাবে টেলিভিশন চ্যানেলগুলো


বঙ্গবন্ধু স্যাটেলাইট: যেসব সুবিধা পাবে টেলিভিশন চ্যানেলগুলো


বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ বিনামূল্যে ব্যবহার করার জন্যে স্যাটেলাইটের নিয়ন্ত্রক সংস্থা বিসিএসসিএল এবং বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো একটি চুক্তি স্বাক্ষর করেছে।

স্যাটেলাইটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, চুক্তি অনুযায়ী রোববার থেকে পরের তিন মাস বিনামূল্যে টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে।

শাহজাহান মাহমুদ বলেন, মে থেকে আগস্ট পর্যন্ত তিনমাস বিনামূল্যে ব্যান্ডউইথ ব্যবহারের সুবিধা পাবে টেলিভিশন চ্যানেলগুলো। সেপ্টেম্বর থেকে তাদেরকে এর জন্য ফি দিতে হবে।

তিনি জানান, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিসিএসসিএলের সাথে সমঝোতার ভিত্তিতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করার বিষয়ে একমত হয়।

বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের মালিকদের সংস্থা অ্যাটকোর ভাইস প্রেসিডেন্ট এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বলেন, চুক্তিটি বড় বিষয় নয়, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর বলা হয়েছিল এটির অবস্থান এবং দূরত্বের কারণে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এর থেকে পাওয়া সেবা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখে পড়বে।

বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বর্তমানে অ্যাপস্টার নামে যে স্যাটেলাইট ব্যবহার করছে সেটি বাংলাদেশের উপরে ৯০ ডিগ্রিতে অবস্থান করছে। অ্যাপস্টার সেভেনের মাধ্যমে একদিকে দুবাই এবং অন্যদিকে মালয়েশিয়া পর্যন্ত সম্প্রচারের সুবিধা পাওয়া যাচ্ছে।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থানের কারণে এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্য পর্যন্ত সরাসরি পৌঁছানো সম্ভব হবে না। আরেকটি স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে হবে।

কিন্তু তারপরেও এ বিষয়টিকে খুব বড় কোন সমস্যা হিসেবে দেখছেন না টকোর ভাইস প্রেসিডেন্ট।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট অবস্থানের দিক দিয়ে কিছুটা অসুবিধাজনক অবস্থানে থাকলেও এটি যেই ব্যান্ডে অপারেট করছে সেটির ক্ষেত্রে আমরা অ্যাপস্টারের চেয়েও বেশি শক্তিশালী সিগন্যাল পাবো। বঙ্গবন্ধু অন্য স্যাটেলাইটের সাথে হপ অ্যারেঞ্জ করে দিলে এর সিগন্যালের মান আরো স্ট্যান্ডার্ড হবে।

কাজেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহারে কিছু ক্ষেত্রে অসুবিধা থাকলেও অন্যান্য ক্ষেত্রে সেটি সুবিধা দেবে বলে আশা প্রকাশ করেন মোজাম্মেল হক।

বিসিএসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গত সপ্তাহে বলেন, দেশি চ্যানেলগুলো বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে তা সাশ্রয়ের সুযোগ থাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে নিজেদের ব্যান্ডউইথে নির্ভরশীল হতে আগ্রহী হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করা হলে বিদেশি স্যাটেলাইট ভাড়া বাবদ বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যে অর্থ খরচ করে তা সাশ্রয় করা সম্ভব হবে বলে ধারণা করছেন মোজাম্মেল হক।

তিনি বলেন, ধরুন আমরা এখন বিদেশি কোম্পানিকে যে টাকা ভাড়া দেই, সেই টাকাও যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে দিতে হয় তবুও তো টাকাটা দেশেই থাকলো।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর