২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ৩ জুলাই , বুধবার, ২০১৯

‘বাংলাদেশকে চিবিয়ে খাব’ বিজ্ঞাপন প্রত্যাহার!


‘বাংলাদেশকে চিবিয়ে খাব’ বিজ্ঞাপন প্রত্যাহার!


আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টকে উপলক্ষ্য করে বিজ্ঞাপন দেয় বহু সংস্থাই। কিন্তু তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্যবহার করা এবং বাংলাদেশকে কটাক্ষ করায় ভারতীয় বাঙালীদের প্রতিবাদের মুখে সেই বিজ্ঞাপন তুলে নেওয়ার ঘটনা বিরল।

প্রখ্যাত সংস্থা ডাবরের একটি দাঁতের মাজনের বিজ্ঞাপনে বাঙালী সংস্কৃতিকে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে ভারত-বাংলাদেশের ম্যাচের ঠিক আগে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় ওই টিভি বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে ক্ষমা চেয়েছে ডাবর।

বিশ্বকাপকে কেন্দ্র করে ডাবর সংস্থাটি ধারাবাহিকভাবে তাদের টুথপেস্টের বিজ্ঞাপন তৈরি করিয়েছিল আর পাকিস্তান, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের ম্যাচের ঠিক আগেই সেগুলো দেখানো শুরু করেছিল।

এভাবেই মঙ্গলবারের ভারত বাংলাদেশ ম্যাচের আগ দিয়ে ওই সিরিজের নতুন বিজ্ঞাপনটি দেখানো শুরু হয়। সেখানে অভিনেতা মনোজ পাওয়াকে দেখা যাচ্ছে এক বাটি ভর্তি তিলের নাড়ু খেতে, যেটাকে তিনি বর্ণনা করছেন ‘বাংলাদেশ থেকে আনা তিলের নাড়ু’ বলে।

বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে তিনি একেকটা নাড়ু খাচ্ছেন আর বলছেন, ‘আমি যেভাবে তোমাদের তিলের নাড়ু চিবোচ্ছি, ওখানে আমাদের এগারোজন মিলে ধুয়ে দেবে ওদের।’

বিজ্ঞাপনটির একেবারে শেষে শরীর নাচিয়ে ব্যাঙ্গ করে তিনি বলছেন, ‘কী ধুয়ে দিল তো? টাপুর টুপুর বৃষ্টি পড়ে....’

টিভি চ্যানেলগুলিতে এই বিজ্ঞাপন দেখানো শুরু হতেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ শুরু করেন ভারতীয় বাঙালীরা। বলা হয়, তিলের নাড়ু তো শুধু বাংলাদেশের মিষ্টি নয়, ভারতের বাঙালীরাও পছন্দ করেন। সেটাকে ব্যঙ্গ করার অর্থ সব বাঙালীদেরই অপমান করা। এর সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা জুড়ে দেওয়ার সময়ে বিজ্ঞাপন নির্মাতা কী এটা মনে রাখেননি যে তিনি দুটি দেশেরই জাতীয় সঙ্গীত লিখেছেন!

বাংলা ভাষা-সংস্কৃতি স্বপক্ষে ফেসবুকে ব্যাপক প্রচার চালান অধ্যাপক গর্গ চ্যাটার্জী। তিনি এবং তার সঙ্গীরা মিলে যে 'বাংলাপক্ষ' নামের সংগঠন তৈরি করেছেন, তারাই প্রথম প্রতিবাদ শুরু করেন ফেসবুকেই।

গর্গ চ্যাটার্জী লিখেছিলেন, ‘তিলের নাড়ু ও টাপুর টুপুর বৃষ্টি পড়ে যাদের, তাদের চিবিয়ে খাবে বলে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছে ডাবর কোম্পানি। রুখে দাঁড়াও।’

তাকে ট্যাগ করে সুজয় দত্ত নামে একজন লিখেছেন, এতদিন বাংলায় কথা বললে বাংলাদেশী তকমা দিত হিন্দুস্তানের মানুষরা আর এবার একদম আরও দু পা বাড়িয়ে বাংলাদেশী ট্যাগলাইন মেরে বাংলা সংস্কৃতির বুকে তীর মারলো ডাবর কোম্পানি। জানি না আর কী কী দেখতে হবে... লিখিতভাবে ক্ষমা চাইতে হবে ডাবরকে।

চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর টুইটের ভাষা ছিল যথেষ্ট কড়া।

তিনি লিখেছেন, সেলুলার জেলে (আন্দামানের) গিয়ে নামের তালিকায় চোখ বোলাও। দেখতে পাবে টাপুর টুপুর বৃষ্টি পড়ে বলা অনেক ছেলের নাম আছে। ফাঁসির আগে তাদের অনেকেরই শেষ ইচ্ছা থাকতো মায়ের হাতে বানানো তিলের নাড়ু খাওয়ার। যাতে তিলের নাড়ু খেয়ে গলায় ফাঁসির দড়ি পড়ার আশি বছর পর তোমরা এরকম একটা নিম্নমানের, হাস্যরসবিহীন, কুরুচির বিজ্ঞাপন তৈরি করতে পার ভণ্ড জাতীয়তাবাদের জিগির তুলে। এরপর তোমরা টয়লেট ক্লিনার তৈরিতে মন দাও, ওটাই তোমাদের জায়গা।

শৌকার্য ঘোষাল নামে একজন নিজেকে ‘তিলের নাড়ুর বড় ভক্ত’ বলে জানিয়ে ফেসবুকে একটি বড় পোস্ট করেছেন। সেখানেই তিনি লিখেছেন, যে জাতীয় সঙ্গীত খুব জাতীয়তাবাদী ভাব দিয়ে তোমরা গাও, সেটাও কিন্তু সেই একই ব্যক্তির লেখা, যিনি টাপুর টুপুর বৃষ্টি পড়ে লিখেছিলেন।

সামাজিক মাধ্যমে প্রতিবাদ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হ্যাশট্যাগ তৈরি হয়ে যায় #বয়কটডাবর বলে।

সাংবাদিক সৌম্যজিত মজুমদার টুইটারে লেখেন, বাংলাদেশকে লক্ষ্য করে ডাবরের এই বিজ্ঞাপনটি সম্পূর্ণভাবে জাতিবিদ্বেষী। এটা রবীন্দ্রসঙ্গীত সহ বাঙালী সংস্কৃতির প্রতিটা অঙ্গকে অপমান করেছে।

প্রসেনজিত চক্রবর্তীর টুইট ছিল এরকম : ডাবর কী আদৌ জানে যে তারা যে লাইনটা ব্যবহার করেছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? যিনি আমাদেরও জাতীয় সঙ্গীতের রচয়িতা.. আর ১১ কোটিরও বেশী বাঙালী অন্য সকলের মতোই ভারতীয় বলে গর্ব করে। হিন্দির পরে এই ভাষাতেই সবথেকে বেশী মানুষ কথা বলে। রবীন্দ্রনাথের কবিতার লাইন নিয়ে মস্করা করার সাহস হয় কী করে?

প্রতিবাদ যে শুধু ভারতের বাঙালীরা করেছেন, তা নয়। শোয়েব দানিয়াল নামের এক টুইট ব্যবহারকারী লিখেছেন, এই বিজ্ঞাপনে একটা সত্যকেই অস্বীকার করা হয়েছে যে বাঙালী সংস্কৃতির ঐতিহ্যগুলো শুধুই বাংলাদেশের নয়, সেগুলো পশ্চিমবঙ্গেরও অঙ্গ।

ঘটনাচক্রে, ডাবর সংস্থার গোড়াপত্তন হয়েছিল কলকাতাতেই। তার মূল মালিক ছিলেন ডাক্তার এস কে বর্মণ। ডাক্তার বর্মণ নাম দুটির অদ্যাক্ষর দিয়েই ডাবর কোম্পানির নাম।

একদিকে যেমন রবীন্দ্রনাথের কবিতার লাইন ব্যঙ্গ করে বলার জন্য প্রতিবাদ হয়েছে, তেমনই বাংলাদেশকে চিবিয়ে খাবার ইঙ্গিত দিয়েও জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগও অনেকেই তুলেছেন। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ হতে থাকায় ডাবর মঙ্গলবার সন্ধ্যায় একটি টুইট করে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার ঘোষণা দেয়।

একই সঙ্গে তারা অনিচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমাও চায়। তবে এটাও তারা বলেছে যে ওই বিজ্ঞাপনটা কিছুটা মজার ছলেই ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা ছিল। সূত্র: বিবিসি বাংলা


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর