২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • অনলাইন ডেস্ক

  • ৩ আগস্ট ,শনিবার, ২০১৯

ভারতে ন্যাশনাল মেডিকেল কমিশন চালু হয়েছে


ভারতে ন্যাশনাল মেডিকেল কমিশন চালু হয়েছে


মেডিক্যাল শিক্ষার নিয়ন্ত্রক পরিষদ মেডিক্যাল কাউন্সিল অফ ইণ্ডিয়ার অবসান ঘটিয়ে অবশেষে ন্যাশনাল মেডিকেল কমিশন চালু হওয়ার আইনি পথ প্রশস্ত হয়ে গেল। আজ রাজ্যসভায় পাশ হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল। তবে রাজ্যসভায় ওই বিলে দুটি নতুন সংশোধনী অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই বিল আবার লোকসভায় পেশ ও পাশ করাতে হবে। সম্ভবত আগামীকাল সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

তারপরই ওই বিল যাবে রাষ্ট্রপতি ভবনে এবং রাষ্ট্রপতির সইয়ের পরই ন্যাশনাল মেডিক্যাল কমিশন বাস্তব রূপ পাবে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলে একঝাঁক সংশয়, আশঙ্কা ও আপত্তি রয়েছে বিরোধীদের। যদিও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ বলেছেন, এই বিল হতে চলেছে মেডিক্যাল শিক্ষা নিয়ন্ত্রণে একটি বৈপ্লবিক ব্যবস্থা।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন নিয়ে সবথেকে বেশি যে কারণে জলঘোলা হচ্ছে সেটি হল এই কমিশনের অধীনে আগামীদিনে নির্দিষ্ট কলেজে এমবিবিএস পরীক্ষায় পাশ করার পরও পুনরায় একটি সর্বভারতীয় ফাইনাল পরীক্ষায় বসতে হবে ডাক্তারি ছাত্রদের।

প্র্যাকটিস করার আগে রেজিস্ট্রেশন লাইসেন্স পাওয়ার জন্য ওই পরীক্ষায় পাশ করা দরকার। অর্থাৎ ওইটিই হবে চূড়ান্ত পরীক্ষা। আবার পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির জন্য অগ্রসর হওয়ার জন্যও ওই পরীক্ষা দিতে হবে। ওই সর্বভারতীয় পরীক্ষার নাম ন্যাশনাল এক্সিট টেস্ট (নেক্সট)। সুতরাং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এবং ন্যাশনাল এক্সিট টেস্ট দুটিই পরীক্ষাতেই বসতে হবে ডাক্তারি ছাত্রদের।

আরও জানা গিয়েছে, এই নয়া মেডিক্যাল কমিশনের আওতায় থাকবে একটি মানক বোর্ড। এককথায় মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যাণ্ড রেটিং বোর্ড। এই বোর্ড নির্দিষ্ট সময় অন্তর মেডিক্যাল কলেজের গুণমান যাচাই করবে, র্যাং কিং তৈরি করবে।

একইসঙ্গে কোনও মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করার প্রস্তাব থাকলে সেই গ্রহণযোগ্যতাও খতিয়ে দেখে অনুমোদন দেবে অথবা প্রত্যাখ্যান করার অধিকার থাকছে এই বোর্ডের। কার্যত, বিরোধী শিবিরকে ছত্রভঙ্গ করে আজ এই বিলও অনায়াসে পাশ করিয়ে নিয়েছে সরকার।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের বিরুদ্ধে বিরোধীপক্ষের সবথেকে বড় অভিযোগ হল এই বিলের মাধ্যমে মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণ কিংবা পরীক্ষাগ্রহণ প্রতিটি স্তরেই রাজ্য সরকারের ভূমিকা খর্ব করা হয়েছে। পরিবর্তে অনেক বেশি ক্ষমতা আগামীদিনে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে।

কমিশনের ২৫ সদস্যের মধ্যে সিংহভাগই কেন্দ্রীয় সরকার মনোনীত হবেন। কমিশনের চেয়ারপার্সনসহ পদাধিকারীদের নাম প্রস্তাব করবে যে সার্চ কমিটি সেই কমিটির সদস্যদেরও মনোনীত করবে কেন্দ্র। দেশে মোট ৮০ হাজার মেডিক্যাল আসন রয়েছে।

তার মধ্যে ৪০ হাজার সরকারি মেডিক্যাল কলেজে। আর বাকি ৪০ হাজার বেসরকারি মেডিক্যাল কলেজে।

আজ রাজ্যসভায় কংগ্রেসের জয়রাম রমেশ বলেছেন, মেডিক্যাল আসনে ভর্তির ক্ষেত্রে এখন ৮০ শতাংশই ছিল রাজ্য সরকারের অধিকারে। কিন্তু এখন সরকারই ঘোষণা করেছে যে ৫০ শতাংশ থাকবে রাজ্যের হাতে। সুতরাং রাজ্যের অধিকার কমছে। দেশের চিকিৎসক মহল অবশ্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বিরুদ্ধে একজোট হয়েছে একাধিক কারণে।

একদিনের ধর্মঘটও পালন করেছে তারা। চিকিৎসকদের সর্বাধিক আপত্তি কমিউনিটি হেলথ প্রোভইডার নামক একটি বিশেষ শ্রেণির কর্মীকে চিকিৎসা করার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। কমিশন প্রায় সাড়ে ৩ লক্ষ কমিউনিটি হেলথ প্রোভাইডারকে চিকিৎসা ও প্রেসক্রিপসন লেখার অনুমতি দেবে বলে স্থির হয়েছে।

দেশে, বিশেষ করে গ্রামগঞ্জে ডাক্তারের অভাবকে সামাল দিতে এই ব্যবস্থা নেওয়া হবে।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর