২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • অনলাইন ডেস্ক

  • ২২ আগস্ট ,বৃহস্পতিবার, ২০১৯

ফুঁসে উঠছে কাশ্মীর, গণবিক্ষোভের ডাক


ফুঁসে উঠছে কাশ্মীর, গণবিক্ষোভের ডাক


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর জোট। যৌথ প্রতিরোধ আন্দোলনের নেতারা পোস্টার সাঁটিয়ে এ বিক্ষোভের ডাক দিয়েছেন।

২০ আগস্ট রাতভর জনগণকে এ আন্দোলনে নামার ডাক দিয়ে ছাপা পোস্টার ছড়ানো হয় জম্মু ও কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগরে। ভারত সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ১৭ দিনের মাথায় কাশ্মীরে এই প্রথম এমন প্রতিবাদের ডাক এলো।

ভূ-স্বর্গ খ্যাত উপত্যকাটির বিশেষ মর্যাদা বিলুপ্তির পরপরই সেখানকার প্রায় তিন শ রাজনৈতিক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের অনেকেই ভারতীয় সরকার বিরোধী এবং কাশ্মীরের স্বাধীনতার পক্ষে আন্দোলন করেছেন বলে অভিযোগ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ আগস্ট রাতে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের বিভিন্ন স্থানে পোস্টার লাগান বিচ্ছিন্নতাবাদী নেতা ও কর্মীরা। যৌথ প্রতিরোধের নেতৃত্ব নামক একটি গ্রুপের প্রচারিত পোস্টারে ‘তরুণ থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ- সবাই জুমার নামাজের পর গণবিক্ষোভে যোগ দেবেন’ বলে আহ্বান জানানো হয়।

আরেকটি পোস্টারে বলা হয়েছে, অন্য রাজ্য থেকে লোক এনে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের জনমিতি পরিবর্তনের পরিকল্পনা করেছে। জুমার নামাজে এই আশঙ্কার কথা মুসুল্লিদের কাছে তুলে ধরতে ইমামদের প্রতিও আহ্বান জানানো হয়েছে এতে।

সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শ্রীনগরের সৌরা এলাকায় গত সপ্তাহে হয়েছে খণ্ড খণ্ড বিক্ষোভ। এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা বিক্ষোভে যোগ দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যবয়সী এক বাসিন্দা বলেন, ‘আমরা চেষ্টা করব, জনগণ যাওয়ার চেষ্টা করবে।’

৩১ অক্টোবর থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। ওই দুই এলাকায় সরকারি দফতর থেকে অর্থ ও কর্মী বণ্টন সুনিশ্চিত করতে বুধবার তিনটি কমিটি গঠন করা হয়েছে। প্রথম কমিটির প্রধান হিসেবে রয়েছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপালের পরামর্শদাতা কেকে শর্মা। কমিটির সদস্য করা হয়েছে প্রতিটি সরকারি দফতরের প্রধান সচিবদের। মূলত দুটি কেন্দ্রশাসিত এলাকায় ক্ষমতা হস্তান্তর, দফতর বণ্টন যাতে সুষ্ঠুভাবে হয় তা দেখার দায়িত্ব দেয়া হয়েছে ওই কমিটিকে।

এছাড়া আর্থিক বিষয়ক ক্ষমতা হস্তান্তর ও দুটি এলাকায় কর্মীদের নিয়োগসংক্রান্ত বিষয় দেখার জন্য তৈরি হয়েছে দুটি আলাদা কমিটি। আর্থিক কমিটির দায়িত্বে রয়েছেন অর্থ দফতরের ফিন্যান্সিয়াল কমিশনার। সরকারি কর্মীদের কাকে কোথায় নিয়োগ করা হবে তা দেখার কমিটির দায়িত্বে থাকছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। তাকে সাহায্য করবেন দফতরের কর্মকর্তারা।

এদিকে, কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবারের এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত ও বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার পর একজন হাসপাতালে মারা যান।

চলতি মাসের প্রথমদিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই প্রথম ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটল। উত্তর কাশ্মীরের বারামুলস্নায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরে সম্পত্তি ক্রয় ও সরকারি চাকরির ওপর বিধিনিষেধ তুলে নিয়ে ভারতের অন্যান্য অংশের নাগরিকদের জন্য তা উন্মুক্ত করে দিয়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করা বিচ্ছিন্নতাবাদীরা তাদের সশস্ত্র সংগ্রাম এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছে।

কাশ্মীর উপত্যকায় ভারতীয় কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরপরই ওই অঞ্চলের প্রধান শহর শ্রীনগরের বাসিন্দারা ভারতবিরোধী প্রতিবাদে ফেটে পড়েছে। কাশ্মীরিদের বিদ্রোহ দমনে উপত্যকায় অতিরিক্ত হাজার হাজার আধাসামরিক সেনা মোতায়েন করেছে দিল্লি।

শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ এক কাশ্মীরি বলেন, কেন্দ্র সরকার হাজার হাজার বহিরাগতকে এখানে পাঠিয়ে কাশ্মীরের জনমিতি পরিবর্তন করে ফেলার পরিকল্পনা করেছে। তিনি ধর্মীয় নেতাদের জুমার নামাজের খুৎবায় এ আশঙ্কা নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন।

শ্রীনগরের যেসব এলাকায় বিক্ষোভ হচ্ছে সেখানকার সাধারণ মানুষ শুক্রবারের বিক্ষোভ মিছিলে যোগ দিতে চেষ্টা করবেন বলে জানায় রয়টার্স।

মধ্য-বয়সী একজন বলেন, ‘আমরা চেষ্টা করব, লোকজন যাওয়ার চেষ্টা করবে। কিন্তু জানি না তারা আমাদের যেতে দেবে কিনা।’


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর