২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ৭ সেপ্টেম্বর ,শনিবার, ২০১৯

শোভন-রাব্বানীর ‘সাফল্য’ ১৩ মাসে দুই কমিটি


শোভন-রাব্বানীর ‘সাফল্য’ ১৩ মাসে দুই কমিটি


ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের পর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। তবে দায়িত্ব গ্রহণের ১৩ মাস অতিবাহিত হলেও দুটি বিশ্ববিদ্যালয় কমিটি ছাড়া অন্য কোন কমিটি গঠন করতে পারেন নি তারা। ফলে সংগঠনটির সাংগঠনিক শক্তি নিয়েও দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে।

মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রায় আড়াই মাস পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে দুই বছরের জন্য মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

শোভন-রাব্বানী দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ১৪ জুলাই ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করেন। এছাড়া গত ১৩ জুলাই রাজধানীর সোহরাওয়াদী কলেজ, ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২৪ জুলাই ইডেন মহিলা কলেজ এবং ২৭ জুলাই কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও সম্মেলনের পর এখনো ইউনিটগুলোতে কমিটি গঠন করতে পারেনি তারা। এছাড়া তারা কয়েকটি উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে, এর আগে যেটার অনুমোদ দিত জেলা ছাত্রলীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি সম্মেলন হয়েছে এমন কয়েকটি ইউনিটের কমিটি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক কয়েক দফা বৈঠকও করেছেন। খুব শিগগির কমিটি প্রেসে দেয়া হবে।

এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব নেতা-কর্মীদের মাঝে নানা ধরণের প্রতিশ্রুতি দিতে থাকেন। তবে প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটতে দেখা যায়নি। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ায় দেখা দেয় নানা জটিলতা। কয়েকবার তারিখ পরিবর্তানের পর চলতি বছরের ১৩ মে ৩০১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়। অনুমোদনের পরপরই কমিটি নিয়ে দেখা দেয় নানা বিতর্ক।

আওয়ামী ধারার রাজনীতির সাথে সাংঘর্ষিক আদর্শ ধারণকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আসা অনুপ্রবেশকারীদের কমিটিতে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়া বয়স উত্তীর্ণ, মাদকসেবী, চাঁদাবাজ এবং মামলার আসামীদের কমিটিতে স্থান দেয়ার অভিযোগ রয়েছে। তবে অভিযোগের পর বিতর্কিতদের বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটতে এখনো দেখা যায়নি। বরং পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া যে ১৭ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছিল, সেই বিতর্কিত ব্যক্তিদের ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের গাড়িতে দেখা যায়।

ছাত্রলীগের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় প্রসঙ্গে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ফোন দেয়া হলেও তারা কেউ ফোন ধরেননি।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর