২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • অনলাইন ডেস্ক

  • ১৫ সেপ্টেম্বর ,রবিবার, ২০১৯

‘ভারতের সঙ্গে খেলা হলেই আম্পায়াররা এমন করে’


‘ভারতের সঙ্গে খেলা হলেই আম্পায়াররা এমন করে’


২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে যেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভারত নামটিই একটা জুজুতে পরিণত হয়েছে। সেই ম্যাচের পর থেকে হোক জাতীয় দল কিংবা যুব দল- ভারতের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচ মানেই যেনো খুব কাছে গিয়ে হেরে বসা। যার সবশেষ উদাহরণ দেখা গেলো শনিবার, কলম্বোয় ভারতের বিপক্ষে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচে।

বছর চারেক আগের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং। ভারতের ইনিংসে সুরেশ রায়না ও রোহিত শর্মা, পরে বাংলাদেশের ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে ছিলো যথেষ্ট সংশয় ও সন্দেহ। ঠিক সেই একই চিত্র দেখা গেলো যুব এশিয়া কাপের ফাইনালেও।

মাত্র ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়েই পড়েছিল বাংলাদেশের যুবারা। মাত্র ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে পৌঁছে গিয়েছিল পরাজয়ের দ্বারপ্রান্তে। তবে সেখান থেকে বাকি থাকা ২৯ রানের দায়িত্ব নিয়েছিলেন দুই বোলার তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। ধীরস্থির ব্যাটিংয়ে প্রায় ১২ ওভারে ২৩ রান যোগ করেন এ দু’জন। মনে হচ্ছিলো ধীরগতিতে হলেও লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ।

ঠিক তখনই তানজিম সাকিবের বিপক্ষে ভুল এক সিদ্ধান্ত দেন আম্পায়ার। বাংলাদেশ যখন জয় থেকে ৬ রান দূরে, তখন লেগ বিফোরের (এলবিডব্লিউ) সিদ্ধান্ত দেয়া হয় তার বিপক্ষে। অথচ টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটা লেগেছিল তানজিমের ব্যাটে, স্পষ্ট আওয়াজও পাওয়া যায় ব্যাট-বলে হওয়ার।

তানজিমের এ আউটের পর আর এক রানও করতে পারেনি বাংলাদেশ, হেরে যায় ৫ রানের ব্যবধানে। এছাড়া বাংলাদেশের ইনিংসের শুরুতেও প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়াররা।

আজ (রোববার) দেশে ফিরে আম্পায়ারিংয়ের ব্যাপারে নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন যুব দলের অন্যতম সদস্য, অফ স্পিনার শামীম হোসেন। তার মতে প্রতিপক্ষ ভারত হলেই যেনো আম্পায়ারদের এমন ভুল ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের মেলা বসে বাংলাদেশের বিপক্ষে।

শামীমের ভাষ্যে, ‘আপনারা সরাসরি খেলা দেখেছেন এবং বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনারা আমাদের চাইতেও ভালো দেখেছেন। তখন তো আমরা আর দেখিনি। আমাদের সাথে খেলা হলেই কেন সব সময় এমন হবে? ভারতের সঙ্গে খেলা হলেই দুইটা-একটা বাজে আউট দিয়ে খেলাটা শেষ করে দেয়।’

আম্পায়ারদের সিদ্ধান্তের ব্যাপারে অসহায়ত্বের কথা বললেও, ভারতীয় দলকে যথাযথ কৃতিত্ব দিতে ভোলেননি শামীম। তিনি বলেন, ‘ভারত ভালো খেলেছে। সব দিক থেকেই ওরা ভালো দল।’

প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং এক পাশে রেখে চিন্তা করলেও, ওয়ানডে ক্রিকেটে ১০৭ রান খুব বড় কোনো লক্ষ্য নয়। তবু কেনো ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ দল? ছোট লক্ষ্যে ম্যাচ জেতার জন্য একটি জুটিই হতো যথেষ্ট। হয়নি সেটিও। প্রতিপক্ষ ভারত বলেই কি এমন হলো? ভিন্ন প্রতিপক্ষ হলে কি সহজেই জিততো বাংলাদেশ?

শামীমের উত্তর, ‘ভারত ছাড়া (প্রতিপক্ষ) অন্য কেউ হলে কি হতো এটা বলা তো যায় না। ব্যক্তিগতভাবে আমাদের সবার পারফরম্যান্সই ভালো। সবকিছুই ভালো ছিলো। শুধু ফাইনাল ম্যাচটি খারাপ হয়ে গেছে আমাদের সবার।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি আগের সিরিজগুলো দেখেন, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সবকিছুতেই আমাদের উন্নতি হচ্ছে। এশিয়া কাপে আমরা ভালোই খেলেছি। খারাপ যে খেলেছি, তা নয়। ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে গেছি। কিছু করার নেই। অসাধারণ বোলিং করেছে আমাদের বোলাররা। অনেক ভালো বোলিং করেছে। সবকিছুই ভালো হয়েছে আমাদের।’


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর