২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন নিউজ ডেস্ক

  • ৬ সেপ্টেম্বর ,রবিবার, ২০২০
ভারত-চীন সীমান্ত সংঘাত

দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পরই দোষারোপ শুরু


দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পরই দোষারোপ শুরু

দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পরই দোষারোপ শুরু


সীমান্তে উত্তেজনার মধ্যে গত শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে বসে ভারত ও চীন। রাশিয়ার রাজধানী মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে এদিন বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে তাঁরা সীমান্তে শান্তি ফেরানোর ইঙ্গিত দিলেও পরদিন গতকাল শনিবার দুই পক্ষই সীমান্ত সংঘাতের জন্য পরস্পরকে দোষারোপ করেন।

লাদাখ সীমান্তে অশান্তির দায় ভারতের ঘাড়ে চাপিয়ে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এক ইঞ্চি জমিও ছাড়বে না। পাল্টা বিবৃতিতে ভারত বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও অখণ্ডতা বজায় রাখতে ভারতও বদ্ধপরিকর। ভারতীয় এলাকাগুলো থেকে কত দ্রুত চীন তার সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে তার ওপরই নজর রাখছে দিল্লি। এদিকে দুই দেশের মধ্যে বিবাদ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত ও চীনের সীমান্ত পরিস্থিতি খুব খারাপ এবং আমেরিকা দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর কাজে সাহায্য করতে পারলে খুব খুশি হবে।

অনুপ্রবেশ পাল্টা অনুপ্রবেশের অভিযোগ নিয়ে গত মে মাস থেকে লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই উত্তেজনা তীব্র আকার ধারণ করে গত ১৫ জুন। এদিন লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে মারামারিতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চীনও তাদের সেনাদের হতাহত হওয়ার কথা স্বীকার করেছে, যদিও তারা সংখ্যা প্রকাশ করেনি। কোনো আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছাড়াই ওই সংঘাতে এত সেনা হতাহত হয়। সংঘাতের পর উভয় দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। মে মাসের পর দুই দেশের সামরিক পর্যায়ে বেশ কয়েকবার আলোচনা হলেও শুক্রবারই প্রথম দুই দেশের এত শীর্ষপর্যায়ের বৈঠক হলো।

এসসিও বৈঠকে অংশ নিতে মস্কোয় যান দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বৈঠকের ফাঁকে সীমান্ত বিবাদের মীমাংসার লক্ষ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তাঁরা। বৈঠক শেষে গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষই একটি বিষয়ে একমত হয়েছে যে তারা কেউই সীমান্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বা সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কিছু করবে না।’ মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়, ‘বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতীয় সেনা এলএসিতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপস করা হবে না।’

কিন্তু গতকাল সকালে চীন এক বিবৃতিতে বলে, ‘?ভারত ও চীন সীমান্তে উত্তেজনার কারণটা পরিষ্কার। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ভারত।’? একই সঙ্গে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘?চীন নিজেদের জমির এক ইঞ্চিও ছাড়বে না। চীনের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করার ব্যাপারে আত্মবিশ্বাসী, সমর্থ ও তৈরি।’? বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘?চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে যা আলোচনা হয়েছিল, তা বাস্তবায়িত করুক ভারত। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। দুই দেশেরই  নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানো উচিত। দুই দেশের সম্পর্ক অবনতি হোক, এমন কোনো পদক্ষেপ কারোরই নেওয়া উচিত নয়। স্থিতিশীলতা, শান্তি ও সীমান্তের সামগ্রিক অবস্থা উন্নত করতে উদ্যোগী হওয়া উচিত দুই দেশের।’?

চীনের ওই বিবৃতির পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিপুল সেনা সমাবেশ, আগ্রাসী মনোভাব ও স্থিতাবস্থা ভেঙে দেওয়ার ব্যাপারে চীনের তৎপরতা দ্বিপক্ষীয় চুক্তির শর্তগুলো পুরোপুরি লঙ্ঘন করছে।’ বিবৃতিতে এও জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং অখণ্ডতা বজায় রাখতে ভারতও বদ্ধপরিকর। ভারতীয় এলাকাগুলো থেকে কত দ্রুত চীন তার সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে তার ওপরই নজর রাখছে দিল্লি। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) শান্তি ও সুস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনতে সার্বিকভাবে সেনা অপসারণের জন্য কূটনৈতিক ও সামরিক বাহিনী স্তরে দুই দেশের আলাপ-আলোচনা চালিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি দায়িত্ব নিয়ে সামলানো উচিত। সীমান্তে উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো পদক্ষেপ দুই দেশের কারোরই নেওয়া উচিত নয়। সূত্র : এএফপি, আনন্দবাজার।

II কালের কন্ঠ II


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর