সংগৃহীত ছবি
চলমান ICC Men's T20 World Cup-এ সময়টা ভালো যাচ্ছে না India-র। আহমেদাবাদে South Africa-র কাছে বড় ব্যবধানে হারের পর সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। শেষ চারে জায়গা নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জয় প্রয়োজন।
এর মধ্যেই ভারতীয় দলে এসেছে নতুন দুঃসংবাদ। মিডল অর্ডার ব্যাটার Rinku Singh পারিবারিক কারণে দল ছেড়েছেন। তার বাবা খানচাঁদ সিং দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে। কিছু গণমাধ্যমের দাবি, তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। খবর পাওয়ার পরই রিংকু দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দেন।
বৃহস্পতিবার চেন্নাইয়ে Zimbabwe-র বিপক্ষে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তবে রিংকু ওই ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি না খেললে একাদশে সুযোগ পেতে পারেন Sanju Samson কিংবা Axar Patel।
চলতি আসরে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই রিংকু। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ৬, ১, ১১*, ৬* ও ০ রান। ফলে দলীয় পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, ব্যক্তিগত এই কঠিন সময় কাটিয়ে তিনি কবে আবার দলে ফিরতে পারেন।