অনলাইন সংগৃহীত ছবি
গ্ল্যামার আর হাসিতে মাতিয়ে রাখা ব্রাজিলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। জনপ্রিয় এই বিউটি ইনফ্লুয়েন্সারের আকস্মিক মৃত্যুতে শোকাতুর হয়ে পড়েছেন তার লাখো অনুরাগী।
মার্কিন ম্যাগাজিন পিপল-এর তথ্যমতে, মারিয়া রিতা মেকআপ টিউটোরিয়াল ও ফ্যাশন কন্টেন্টের জন্য টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় ছিলেন। মৃত্যুর মাত্র দুদিন আগেও তাকে হাসিখুশি মুখে নতুন সানগ্লাস পরে পোজ দিতে দেখা গেছে। সহকর্মী ও বন্ধুরা জানিয়েছেন, মৃত্যুর আগের দিনও তিনি নতুন কাজ নিয়ে পরিকল্পনা করছিলেন। তার অকাল মৃত্যুতে তার ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ও লিভিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল ব্রাজিলের সাও বার্নাডো দো ক্যাম্পো শহরে তার দাফন সম্পন্ন হয়েছে।