সংগৃহীত ছবি
আপসের শর্তে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী Mainul Ahsan Noble। গত সোমবার বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি–ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
অনুশোচনার বিষয়ে নোবেল বলেন, “মানুষ মাত্রই ভুল করে। এবার হয়েছে, ভবিষ্যতে যেন আর না হয়, সে চেষ্টা করব।” দর্শক-শ্রোতাদের উদ্দেশে তিনি ক্ষমা প্রার্থনাও করেন। পরে সংবাদমাধ্যমের অনুরোধে নিজের গাওয়া ‘মেহেরবান’ গানটির অংশ পরিবেশন করেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য Police Bureau of Investigation (পিবিআই)-কে নির্দেশ দেন।
তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন জমা দিলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আপসের শর্তে জামিন মঞ্জুর করা হয়।