অনলাইন সংগৃহীত ছবি
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬), পিলখানা ট্র্যাজেডির ১৭তম বার্ষিকী বা ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পিলখানা হত্যাকাণ্ডের জন্য নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত তদন্ত কমিশনের রিপোর্টটি অত্যন্ত তথ্যসমৃদ্ধ এবং সরকার সেই রিপোর্টের সুপারিশগুলোই পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। শহীদ পরিবারগুলোকে ন্যায়বিচার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরো বলেন, শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।