সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান Babar Azam-এর মন্থর ইনিংসকে ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক সতীর্থ ও স্পিনিং অলরাউন্ডার Imad Wasim।
মঙ্গলবারের ম্যাচে পাকিস্তান ২৭ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে নামেন বাবর। শুরুতে Jofra Archer-এর বিপক্ষে দুটি চার হাঁকালেও এরপর আর কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি তিনি। ২৪ বলে ২৫ রান করার পর Jamie Overton-এর লেংথ বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে আউট হন।
একটি টেলিভিশন অনুষ্ঠানে ইমাদ বলেন, “২৪ বল খেলার পর এইভাবে আউট হওয়া অপরাধ। বাবর দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে এমন ইনিংস আগেও দেখেছি। তার নিজের ভুল স্বীকার করা উচিত। সে কবে আমাদের বড় ম্যাচ জেতাতে পারবে?”
এদিকে পাকিস্তানের হয়ে লড়াইয়ের চেষ্টা করেন Sahibzada Farhan। ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেললেও অন্য কোনো ব্যাটার ২৫ রানের বেশি করতে পারেননি। ফলে দল ১৬৪ রানে থামে।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন Harry Brook। তার ব্যাটে ভর করে পাঁচ বল বাকি থাকতেই দুই উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।
ইমাদ আরও প্রশ্ন তোলেন, ওপেনিং বা চার নম্বরে ব্যাট করলেও বাবর কবে প্রকৃত অর্থে দলের জন্য প্রভাব বিস্তার করতে পারবেন। তিনি উল্লেখ করেন, ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি ইনিংস ছাড়া বড় ম্যাচে বাবরের স্মরণীয় পারফরম্যান্স খুব বেশি মনে পড়ে না।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।