প্রতীকী ছবি
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন, গেজেট প্রকাশ
জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে গঠিত ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আসা প্রস্তাব যাচাই-বাছাই এবং সুপারিশ প্রদানের জন্য ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত রাতে গেজেট আকারে প্রকাশিত হয়।
পুনর্গঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir।
সদস্য হিসেবে রয়েছেন—
স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed
সংস্কৃতি মন্ত্রী Nitai Roy Chowdhury
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী Khandakar Abdul Muqtadir
তথ্য ও সম্প্রচার মন্ত্রী Zahir Uddin Swapan
পানিসম্পদ মন্ত্রী Md. Shahid Uddin Chowdhury Annie
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী Asadul Habib Dulu
রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী Md. Rajib Ahsan
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী Md. Nurul Haque
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিবরা যুক্ত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
প্রজ্ঞাপনে কমিটির জন্য তিনটি প্রধান কাজ নির্ধারণ করা হয়েছে—
১. জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ থেকে পাওয়া প্রস্তাবসমূহ পরীক্ষা-নিরীক্ষা করা।
২. বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রম নির্ধারণ এবং প্রয়োজনে পরিবর্তনের জন্য সুপারিশ প্রদান।
৩. নতুন কোনো জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব যাচাই করে সরকারের কাছে সুপারিশ পেশ করা।
এই কমিটি গঠনের ফলে গত ২ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল বলে গণ্য হবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।