শেখ হাসিনা ও ওবায়দুল কাদের
রাজধানীর গুলশানে জুলাই আন্দোলন চলাকালে আবুজর শেখ (২৪) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-সহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে Anti Terrorism Unit (এটিইউ)।
গত ১৮ ফেব্রুয়ারি এটিইউ’র এসআই ইসরাইল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিটটি দাখিল করেন। তবে চার্জশিট গ্রহণের বিষয়ে এখনো শুনানি হয়নি। শুক্রবার গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্জশিটে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতার দলবদ্ধ হয়ে বল ও উগ্রতা প্রয়োগের মাধ্যমে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্ররোচনা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০২/১১৪/১০/৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালালে আবুজর শেখ গুলিবিদ্ধ হন।
প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তিনি মারা যান।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—
Obaidul Quader
Asaduzzaman Khan Kamal
Jahangir Kabir Nanak
Mohammad A. Arafat
Mirza Azam
Shamsuddin Chowdhury Manik
মামলায় বিচারপতি মানিকসহ তিনজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ মোট ২৭ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১৮ ফেব্রুয়ারি ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।