২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন বিডি.কম অনলাইন ডেস্ক

  • ২৮ ফেব্রুয়ারি ,শনিবার, ২০২৬

সিয়াম যেন শুধু উপবাস না হয়

শায়খ আহমাদুল্লাহ
সিয়াম যেন শুধু উপবাস না হয়

শায়খ আহমাদুল্লাহ


আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়া অর্জন সিয়ামের মূল লক্ষ্য। প্রতি বছর আমরা রমাদান পাই, দীর্ঘ এক মাস সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে সিয়াম পালন করি। কিন্তু এর মধ্যে কতজনই বা সিয়ামের মূল লক্ষ্য অর্জন করতে পারি! বর্তমান সময়ে সিয়াম অনেকটা প্রথাসিদ্ধ অভ্যাসে পরিণত হয়েছে। শুধু না খেয়ে থাকাকেই অনেকে সিয়াম মনে করি। অথচ সিয়াম কেবল না খেয়ে সারা দিন থাকার নাম নয়।

রসুল (সা.) বলেছেন, ‘কিছু সিয়াম পালনকারী আছে এমন, যাদের সিয়ামের বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই ভাগ্যে জোটে না। কিছু সালাত আদায়কারী আছে এমন, যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না।’ অর্থাৎ এমন রোজাদার যে রোজা রেখেও মিথ্যা বলে, গিবত করে, মানুষকে কষ্ট দেয় এবং অন্যায় ও পাপাচারে লিপ্ত থাকে, সে দিনভর উপোস করলেও বস্তুত তার সিয়াম খুব বেশি উপকার বয়ে আনে না। আরেক হাদিসে রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করতে পারেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই (বুখারি)।

মহান আল্লাহ আমাদের রমাদান দান করেছেন জীবন পরিবর্তনের বিশেষ সুযোগ হিসেবে। তাই রমাদানে কেবল শারীরিক উপবাস থেকে সিয়াম পালন নয়, এর সঙ্গে  আত্মিক ও নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে সব পাপপঙ্কিলতা থেকে নিজেকে পরিশুদ্ধ করা উচিত। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেছেন, তুমি যখন রোজা রাখবে, তখন তোমার কান, চোখ, মুখও যেন রোজা রাখে (মুসান্নাফে ইবনে আবি শাইবা)। অর্থাৎ শুধু মুখ দিয়ে খাবার গ্রহণ থেকে বিরত থাকাই যথেষ্ট নয়; চোখকে হারাম থেকে, কানকে গুনাহ থেকে এবং জবানকে মিথ্যা ও কটূক্তি থেকে বিরত রাখাও সিয়ামের অপরিহার্য অংশ।

সিয়ামের মূল দর্শনের দিকে গভীরভাবে লক্ষ্য করলে এই বিষয়টা আরও স্পষ্টত উপলব্ধ হয়। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। পৃথিবীতে মানুষ সাধারণত যত অপরাধ করে, তার মূলে থাকে দুটি প্রবৃত্তি ক্ষুণ্নিবৃত্তি ও যৌনবৃত্তি। এই দুই প্রবৃত্তির নিয়ন্ত্রণই সিয়ামের মূল কথা। একজন মানুষের সামনে খাবার আছে, তীব্র ক্ষুধা আছে, কেউ দেখছে না, চাইলেই সে খেতে পারে; কিন্তু সে খাচ্ছে না। এই যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা, এটাই আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো, একজন মুমিন যখন রমাদানে দিনের বেলা আল্লাহর ভয়ে নিজের জন্য বৈধ খাবার ও কাজ বর্জন করতে শিখবে, তখন বছরের বাকি সময় সে আল্লাহর ভয়ে নিষিদ্ধ ও হারাম কাজগুলো বর্জন করার শক্তি অর্জন করতে পারবে।

নবীজি (সা.) বলেছেন, ‘সিয়াম ঢালস্বরূপ (বুখারি)।’ ঢাল যেমন যোদ্ধাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করে, সিয়াম তেমনি মানুষকে তার কুপ্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করে। সিয়াম থেকে এই আত্মনিয়ন্ত্রণ যখন অর্জিত হয়, তখন জীবনে অন্যায়ের সুযোগ সামনে এলেও আল্লাহর ভয়ে মানুষ তা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে। সিয়াম মূলত আমাদের সেই মানসিক শক্তি তৈরি করে দেয়, যা দিয়ে আমরা প্রলোভন জয় করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সিয়ামের এই অন্তর্নিহিত তাৎপর্য বা বার্তাটি উপলব্ধি করতে পারছি না। সিয়াম এখন কেবলই একটা সামাজিক আচার বা আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হয়ে গেছে। ফলে, আমরা রমাদানের কাক্সিক্ষত ফলাফল পাচ্ছি না।

সিয়ামের প্রকৃত ফায়দা অর্জন করতে হলে প্রথমে এর অন্তর্নিহিত আহ্বান উপলব্ধি করতে হবে। এরপর সামগ্রিক জীবনে তার প্রতিফল ঘটাতে হবে। হৃদয়ের ব্যাধিগুলো চিহ্নিত করতে হবে। ঘৃণা, প্রতিহিংসা, ক্ষমতার দম্ভ এবং অন্যের সম্পদ গ্রাসের যে মানসিকতা আমাদের অন্তরে বাসা বেঁধেছে, সেগুলোকে এই প্রশিক্ষণের মাধ্যমে সমূলে উৎপাটন করতে হবে। নিজেকে পরিশুদ্ধ করতে হবে। রমাদান হলো নিজেকে পরিশুদ্ধ করার সুবর্ণ সুযোগ। এ সুযোগ পেয়েও যারা নিজেকে পরিশুদ্ধ ও গুনাহমুক্ত করতে পারবে না, তাদের ব্যাপারে নবীজি (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘সে ব্যক্তি ধ্বংস হোক, যার কাছে রমাদান এলো, তারপর তা শেষ হয়ে গেল, অথচ তার গুনাহ ক্ষমা করা হলো না (তিরমিজি)।’

সুতরাং সিয়াম যেন কেবল প্রথাগত না খেয়ে থাকা না হয়। বরং এটি যেন হয় এমন এক প্রশিক্ষণ, যা আমাদের সামগ্রিক জীবনে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আল্লাহ আমাদের সবাইকে সিয়ামের প্রকৃত হাকিকত বোঝার এবং সে অনুযায়ী আমল করে রমাদানকে সার্থক করার তাওফিক দান করুন।

জুমার মিম্বর থেকে


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর