২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন বিডি.কম অনলাইন ডেস্ক

  • ২৮ ফেব্রুয়ারি ,শনিবার, ২০২৬

আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ


আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

সংগৃহীত ছবি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরপর যতই সময় গেছে খুনাখুনি, মব সৃষ্টি, গুলি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের মতো ঘটনা আলোচনায় আসছে। চাঁদাবাজদের অস্ত্রের মহড়া নিয়মিত ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার ঘটনাসহ বিভিন্ন রোমহর্ষক ঘটনা প্রভাব ফেলছে জনমনে। এমনকি এসব থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রেহাই পাচ্ছেন না। আইন প্রয়োগ করতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছেন। অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে দেখা গেছে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও। পান থেকে চুন খসলেই থানা ঘেরাও করে পুলিশকে দাবি মানতে বাধ্য করা হচ্ছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে কঠোর হচ্ছে সরকার। এরই মধ্যে পুলিশের শীর্ষ পদগুলোতে রদবদলের পালা শুরু হয়েছে। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার পরই মাদক, মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী বড়সড় অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। অপরাধ বিশ্লেষকরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। রদবদলে যে যে কাজে যোগ্য এবং দক্ষ তাকে সে অনুযায়ী পদায়ন করতে হবে। না হলে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার ইফতারের পর চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অর্থ লেনদেনের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় ডিবি পুলিশসহ সাতজন। রবিবার রাজধানীর পান্থপথ এলাকায় দুষ্কৃতকারীর হামলায় শফিকুর রহমান (৫৫) নামে বিএনপির সাবেক নেতা ও জুতা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন মারধরের শিকার হন। একই দিন রাতে রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। রবিবার রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। সোমবার ভোরে পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। বুধবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের নবনির্বাচিত এমপি, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করা হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। স্থানীয় বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন হান্নান মাসউদের সমর্থকরা।

শুধু এ ঘটনাগুলোই নয়, কথায় কথায় থানা ঘেরাও করার মতো ঘটনাও ঘটছে। মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর লাশ পাওয়ার ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। এ ঘটনায় তারা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও সড়ক অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মারা গেছে শিশুটি। তবে তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে। এর পরও জনতার চাপে হত্যা মামলা নিতে বাধ্য হয় থানা পুলিশ। এ ছাড়া গত কয়েক দিনে রাজধানীতে আরও দুটি থানা ঘেরাও করার ঘটনা ঘটেছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক, অপরাধ বিশেষজ্ঞ ড. ওমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে ঢালাওভাবে জামিনে বের হওয়া বিভিন্ন অপরাধী ও জেলপলাতক আসামিদের আইনের আওতায় আনার এবং মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন করার বিষয় অন্যতম। এ ছাড়া আগামীতে জঙ্গিবাদ অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ সবকিছু তখনই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যাবে। যেহেতু বাহিনীগুলো এখন ঢেলে সাজানো হচ্ছে, এ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিবেচনায় না নিয়ে যে যে কাজে পারদর্শী, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাকে সেই পদে কাজ করার সুযোগ দিতে হবে। এ ছাড়া পুলিশ বাহিনীকে নতুন উদ্যমে কাজ করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলায় পুরোনো কিছু সমস্যা রয়ে গেছে। এর মধ্যে মব কালচার অন্যতম। এর বাইরে রাজনৈতিক সহিংসতাসহ কিছু ঘটনা ঘটছে। তবে নতুন আইজিপির নির্দেশা অনুযায়ী মাদক, মব ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুতই অভিযানে নামা হবে। এ ছাড়া নবনিযুক্ত আইজিপি রমজানে যানজট নিরসনে কাজ করার নির্দেশনা দিয়েছেন; সে অনুযায়ী মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব কালচারের যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটি কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে।’ এদিকে নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসের ফকির গণমাধ্যমকে জানান, কিছু ডেসপারেট সিদ্ধান্ত না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে এলাকাভিত্তিক কমিটি গঠন করা হবে। মাদক এবং সন্ত্রাস দমনে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা হবে।’


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর