সংগৃহীত ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তার নানাবাড়িতে সময়-সুযোগ মতো আসবেন। রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে তিনি দিনাজপুরে নানা ইস্কান্দর মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
শনিবার সকালে দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার বাবা ইস্কান্দর মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশীদ জাহান হকের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা জানান।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমনের খবরে কবরস্থান রংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, দিনাজপুরের কথা উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দিনাজপুর আমার নানা-নানির দেশ, বগুড়া আমার দাদা-দাদির দেশ আর সিলেট আমার শ্বশুরবাড়ির দেশ।
তিনি আরও বলেন, মন্ত্রীর দায়িত্ব পেয়ে আমি এখানে এসেছি। গণতন্ত্রের জন্য যে মানুষটি আজীবন সংগ্রাম করে গেছেন, যিনি কারও কাছে মাথানত বা আপস করেন নাই, কোনো ষড়যন্ত্রে পা দেন নাই, তার মায়ের কবর জিয়ারত করা সৌভাগ্যের। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান
মন্ত্রী।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।