নাজির হোসেনের স্মরণসভা থেকে তোলা
টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ-এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাজির হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ-এর উদ্যোগে উপজেলার স্বাধীনতা কমপ্লেক্স-এর দ্বিতীয় তলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শংকর দাশ, অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ, সাংবাদিক জুলফিকার হায়দার এবং প্রয়াত অধ্যাপক নাজির হোসেনের সহধর্মিণী খালেদা বেগম।
স্মরণসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, নাসিমুল ইসলাম সেলিম, জাহিদুল ইসলাম খান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, অধ্যাপক ড. আলী রেজা, অধ্যাপক সোহেল সৌকর্য, শাহরিয়ার হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, নাট্যকার জলিল আকন্দ এবং টাঙ্গাইল উদীচীর সহ-সভাপতি বজলুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান কায়কোবাদ জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার এবং বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কবি মামুন তরফদার।