সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের খবর সামনে এসেছে। রবিবার ভোরে চালানো এই হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তেহরান থেকে প্রকাশিত তাসনিম জানায়, ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে রবিবার ভোরে তেল আবিব, হাইফায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে সাইরেন বেজে ওঠে।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে তেল আবিবে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। অন্য কিছু ছবিতে হাইফায় বড় বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রভাব স্পষ্ট।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র, ইসরায়েল দেশটিতে হামলা শুরু করার পর ইরান পাল্টা হিসেবে অধিকৃত ভূখণ্ড ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়।
এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দেশে অবস্থিত ১৪টি মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে।