আমিরাতেই ১৩৭টি ব্যালিস্টিক মিসাইল এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ - অনলাইন সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। রোববার (১ মার্চ) সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ‘ষষ্ঠ দফার’ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর মধ্যে শুধু আমিরাতেই ১৩৭ মিসাইল আর ২০৯টি ড্রোন মেরেছে ইরান, বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আর তাতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়।
এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএন-এর প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন।
বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সম্প্রতি ইরানের পক্ষ থেকে দেশটির দিকে ১৩৭টি ব্যালিস্টিক মিসাইল এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
এই হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে দেওয়া হলো:
সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং একটি "বিপজ্জনক উত্তেজনা" হিসেবে বর্ণনা করে কঠোর নিন্দা জানিয়েছে।