২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন বিডি.কম অনলাইন ডেস্ক

  • ২ মার্চ ,সোমবার, ২০২৬
টি-২০ বিশ্বকাপ

শেষ ওভারের রোমাঞ্চে উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

শেষ ওভারের রোমাঞ্চে উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জয়ী দলই সেমিফাইনালে যাবে, তাই ম্যাচে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। সেই কারণেই ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত। ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে। জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেটে উইন্ডিজকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন অধিনায়ক শাই হোপ ও রস্টন চেজ। পরে বরুণ চক্রবর্তীর বলে হোপ ৩২ রান করে আউট হয়ে যান। ১০০ রান অতিক্রম করার পর ঝড় আসে উইন্ডিজের ওপর। জাসপ্রিত বুমরাহ ১০২ ও ১০৩ রানেই ৩ বলে দুইটি উইকেট তুলে নেন। হেটমায়ার ২৭ ও রস্টন চেজ ৪০ রান করে ফেরেন। হেটমায়ারের আউট নিয়ে দেখা দেয় বিতর্কও। মাঠ ছাড়ার আগে তিনি আপত্তি জানান।  এরপর আরও ১৬ রান যোগ হলেও হার্দিক পান্ডিয়ার শিকার হন শেরফান রাদারফোর্ড। ৯ বলে ১৪ রান করে ফেরেন তিনি। তখন উইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১১৯। 

এরপর অবশ্য উইন্ডিজের ব্যাটসম্যানরা আর কোনো উইকেট হারায়নি। অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েছেন রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। ১৯ বলে ৩৪ রান করেছেন পাওয়েল এবং ২২ বলে ৩৭ রান করেছেন হোল্ডার। দুজনই অপরাজিত থেকে ৫টি করে চার ও ছক্কা হাঁকান। ভারতের হয়ে দুই উইকেট নিয়েছেন বুমরাহ, বাকি দুটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া।

১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরে ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। আউট হওয়ার আগে দুজনই ১০ রান করে করেন। তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব। সেই সঙ্গে রান রেটটাও ঠিক রাখেন তারা। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। 

শামার জোসেফের করা বলে শেরফাইন রাদারফোর্ডের হাতে সূর্যকুমার ক্যাচ তুলে দিলে ভাঙে এই জুটি। ভারতের অধিনায়ক আউট হন ১৬ বলে ১৮ রানে। পরের উইকেটে ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা। ১৪ বলে ১৭ রানে ফেরেন হার্দিক পান্ডিয়া। তবে স্যাঞ্জু স্যামসন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫০ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো। আর ৮ রানে অপরাজিত থাকেন শিবম দুবে।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর