সংগৃহীত ছবি
ইমামরা সমাজের পথপ্রদর্শক উল্লেখ করে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের প্রতি গুরুত্মারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামকে রাজনৈতিকভাবে কেউ যেন ব্যবহার করতে না পারে এণেনেই বর্তমান বিএনপি সরকার ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের বেতন-ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধসহ সকলের নাগরিক অধিকার রয়েছে।
তিনি বলেন, দিনাজপুরে কোন চাঁদাবাজ, মাদকব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্থান হবে না। কঠোর ভাবে তা প্রতিহত করা হবে। তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধাবোধ হওয়ার আহবান জানান।
মঙ্গলবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর ইমাম কল্যান সংস্থার আয়োজনে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
ইমামদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।
দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সভাপতিত্বে মাওলানা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার প্রধান উপদেষ্ঠা মাওলানা মতিউর রহমান কাসেমী, চেম্বারের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বিশিষ্ট ব্যবাসয়ী ও সমাজসেবক শামীম কবির, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম, ইউসুফ বেকারী স্বত্তাধিকারী সাহিদ আলী, অধ্যক্ষ মুফতী খায়রুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সফু আহমেদ, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাও: আমিরুল ইসলাম প্রমুখ।