২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৯ জুলাই ,রবিবার, ২০১৮

কবিতার বই-ই বারবার পড়া হয় : ইরাজ আহমেদ


কবিতার বই-ই বারবার পড়া হয় : ইরাজ আহমেদ


 

ইরাজ আহমেদ। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক। জন্ম : ১৯৬৪ সালের ২৫ মার্চ, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির শুরু ছাত্রজীবনে।১৯৮৩ সালে সাংবাদিকতা দিয়ে পেশা জীবনের শুরু। বর্তমানে লেখালেখিই একমাত্র পেশা। প্রকাশিত গ্রন্থ : ফেলে আসা রুমাল (কাব্যগ্রন্থ), পুড়তে থাকো বিজ্ঞাপনের আগুনে (কাব্যগ্রন্থ), শীতে ভবঘুরে (কাব্যগ্রন্থ), মহাকাব্যের গল্প (কাব্যগ্রন্থ), দরজা খোল আফিমের দোকান (কাব্যগ্রন্থ), অভ্যূত্থান (উপন্যাস), এইসব অন্ধকার (উপন্যাস), নিরাশ্রয় (উপন্যাস), যেখান থেকে আকাশ দেখা যায় না (উপন্যাস), চৈত্রের দিন (উপন্যাস), মহাকালের ঘোড়া (উপন্যাস), বৃত্তের ভেতরে একা (গল্প), কয়েকটি মৃত জোনাকি (গল্প), চে গুয়েভেরার আফ্রিকার ডায়েরি (অনুবাদ)। লেখকের সংক্ষিপ্ত সাক্ষাৎকারটি নিয়েছেন অঞ্জন আচার্য।

যে বই বারবার পড়ি

কবিতার বই-ই বারবার পড়া হয়। তবে একটি বই আমি বহুবার পড়েছি। সেটা হলো নিকোলাই অস্ত্রভস্কির উপন্যাস ‘ইস্পাত’।

যে বই পড়ব বলে রেখে দিয়েছি

জ্যাঁ পল সার্ত্রের উপন্যাস ‘নসিয়া’। যদিও বইটি পুরোনো। বেশ জটিলও। তাই ধীরে ধীরে পড়ছি।

যে চলচ্চিত্র দাগ কেটে আছে মনে

সে তো অসংখ্য। এ মুহূর্তে মনে পড়ছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’, ‘নায়ক’; মৃণাল সেনের `খন্ডহর', ঋতুপর্ণ ঘোষের ‘সব চরিত্র কাল্পনিক’। আরো বললে তালিকা দীর্ঘ হবে।

যে গান গুনগুন করে গাই

লতা মঙ্গেশকরের একটি গান : ‘আজ তবে এইটুকু থাক/ বাকি কথা পরে হবে।’

প্রিয় যে কবিতার পঙ্‌ক্তি মনে পড়ে মাঝেমধ্যে

জীবনানন্দ দাশের ‘কোথাও চলিয়া যাব একদিন; —তারপর রাত্রির আকাশ অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি’।

খ্যাতিমান যে মানুষটি আমার বড় প্রিয়

চে গেভারা।

যে ফুলের গন্ধে ঘুম আসে না

এমন কোনো ফুলে আমি মুগ্ধ নই।

যা খেতে ভালোবাসি খুব

আমার একটি প্রিয় খাবার আছে। শুনে অনেকে হাসেন। বিস্কুট আমার খুব প্রিয়। প্রতিদিনই আমি নানা রকম বিস্কুট খাই।

যা সহ্য করতে পারি না একেবারেই

বিশ্বাসঘাতকতা।

জীবনে যার কাছে সবচেয়ে বেশি ঋণী

আমার দাদু হাসিনাবানু।

যেমন নারী আমার পছন্দ

সকল নারীই আমার পছন্দ। হা হা হা...।

যেখানে যেতে ইচ্ছে করে

পাহাড়ের কাছে।

যেভাবে সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে

একা একা।

যে স্বপ্নটি দেখে আসছি দীর্ঘদিন ধরে

একজন ভালো লেখক হওয়ার স্বপ্ন দেখে আসছি বহুকাল ধরে...।

যে কারণে আমি লিখি

আমার অভিজ্ঞতাটুকু অন্যকে বলতে চাই, জানাতে চাই বলে লিখি।

নিজের যে বইটির প্রতি বিশেষ দুর্বলতা আছে

আমার সব বইয়ের প্রতিই দুর্বলতা আছে। তবে কবিতার বইয়ের প্রতি আলাদা টান অনুভব করি।

ভালোবাসা মানে আমার কাছে...

মানুষের কাছে থাকা।

আমার চোখে আমার ভুল

অসংখ্য ভুলে ভরা আমার এ জীবন। তবে এ নিয়ে আমার কোনো অনুতাপ নেই। কোনো কিছুতেই নেই।

জীবনে যা এখনো হয়নি পাওয়া

অনেক কিছুই তো পাওয়া হয়নি। যা হয়নি, তার জন্য কোনো অনুশোচনাও নেই।

যে স্মৃতি এখনো চোখে ভাসে

আমার ছোট ভাইয়ের মৃত্যু, যে স্মৃতি আমাকে আমৃত্যু বয়ে বেড়াতে হবে।

যা হতে চেয়েছিলাম, পারিনি

আমি আঁকিয়ে হতে চেয়েছিলাম, পারিনি।

জীবনের এ-প্রান্তে এসে যতটা সফল মনে হয় নিজেকে

একবিন্দুও নয়।

কোনটা ভালো লাগে—পাহাড়, নাকি সমুদ্র?

পাহাড়। পাহাড় আমাকে খুব টানে।

কোনটা বেশি টানে—বর্ষার বৃষ্টি, নাকি শরতের নীল আকাশ?

বর্ষার বৃষ্টি।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর