২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন বিডি.কম অনলাইন ডেস্ক

  • ৬ মার্চ ,শুক্রবার, ২০২৬

ইতিকাফ রমাদানের অবহেলিত ইবাদত


ইতিকাফ রমাদানের অবহেলিত ইবাদত

শায়খ আহমাদুল্লাহ


রমাদানের শেষ দশক আমাদের দোরগোড়ায় উপস্থিত। প্রিয় নবী (সা.) এই দশকে জীবনের সবচেয়ে বেশি ইবাদতে মগ্ন হতেন। এই দশকের শ্রেষ্ঠ ইবাদত হলো ইতিকাফ। এটি আল্লাহমুখী জীবনের অনন্য প্রশিক্ষণ। বর্তমান যুগে আমরা নানাবিধ তথ্যপ্রযুক্তি এবং প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অগণিত যোগাযোগ, সংযোগ ও কর্মকাণ্ডে নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলেছি যে আমাদের মনোযোগ চরমভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছে। ফলে দুই রাকাত সালাতও পূর্ণ মনোযোগের সঙ্গে আদায় করতে পারি না। এমন বাস্তবতায় ইবাদতে একাগ্রতা ফিরিয়ে আনতে ইতিকাফের আমল অত্যন্ত প্রয়োজনীয়।

ইতিকাফ এসব দুনিয়াবি ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত করে একান্তভাবে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ করে দেয়। এ ইবাদতটি মূলত নিজের গুনাহ, আখিরাত এবং মহান রবের সঙ্গে সম্পর্ক গভীরভাবে উপলব্ধির এমন সুযোগ, যা জীবনে খুব কমই আসে। সিয়াম যেমন আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়, ইতিকাফ তেমনি আমাদের আত্মাকে আল্লাহর ঘরে বেঁধে ফেলে আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যায়। এটি রসুল (সা.)-এর এক গুরুত্বপূর্ণ সুন্নত ও তাঁর জীবন্ত আদর্শ, যা রমাদানের ইবাদতকে পূর্ণতা দান করে।

পূর্ববর্তী নবীদের শরিয়তেও এর প্রচলন ছিল। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ‘আমি ইবরাহিম ও ইসমাঈল (আ.)-কে নির্দেশ দিয়েছিলাম তোমরা আল্লাহর ঘরকে পবিত্র রাখ তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু-সিজদাকারীদের জন্য (সুরা বাকারা)’। এই ঐশী নির্দেশ থেকে বোঝা যায়, আল্লাহর ঘরকে কেন্দ্র করে ইতিকাফের মাধ্যমে রবের নৈকট্য তালাশ করা একটি চিরন্তন পদ্ধতি।

নবীজি (সা.) মদিনায় হিজরতের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি নিয়মিত রমাদানের শেষ দশকে ইতিকাফ পালন করতেন (বুখারি)। একবার সফরের কারণে ইতিকাফ করতে না পেরে পরের বছর তিনি টানা বিশ দিন ইতিকাফ করেছিলেন (ইবনে মাজাহ)। ইতিকাফের প্রতি এই যে নবীজি (সা.)-এর গভীর অনুরাগ, এর মাধ্যমে আমরা বুঝতে পারি ইতিকাফ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত!

ইতিকাফের মূল দর্শনের দিকে লক্ষ্য করলে এর মাহাত্ম্য আরও পরিষ্কারভাবে আমরা বুঝতে পারব। এটি অনেকটা দাবি আদায়ের জন্য কারও চৌকাঠে বসে যাওয়ার মতো ব্যাপার। বান্দা যখন দুনিয়ার সব কাজ ফেলে আল্লাহর ঘরের কোণে কাঁথা-বালিশ নিয়ে শুয়ে পড়ে, তার মনের আর্জি যেন এমন-হে আল্লাহ, ক্ষমা না নিয়ে আমি আর ঘরে ফিরব না। নিঃসন্দেহে এটি মহান আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের উৎকৃষ্ট নজির।

এ ছাড়া ইতিকাফের উপকারিতাও বহুমুখী। মসজিদে অবস্থানের প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হয়। একজন ইতিকাফকারী যখন ঘুমিয়ে থাকেন বা চুপচাপ বসে থাকেন, তখনো তিনি ইবাদতের সওয়াব পেতে থাকেন। বিশেষ করে লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফের বিকল্প নেই। ১০ দিন দুনিয়াবি কাজ থেকে মুক্ত থেকে ইবাদতে মগ্ন থাকার ফলে মানুষের চরিত্র ও আমলে উত্তম পরিবর্তন সাধিত হয়। নফসের পরিশুদ্ধি ঘটে এবং অন্তরে প্রশান্তি নেমে আসে। যান্ত্রিক জীবনের নিরন্তর ছুটে চলায় আমরা নিজের সঙ্গে কথা বলার সময় পাই না; ইতিকাফ আমাদের সেই সুযোগটি দেয়, যাতে আমরা নিজের ভুলগুলো চিহ্নিত করতে পারি এবং আখিরাতের পাথেয় সংগ্রহের পরিকল্পনা করতে পারি।

তবে ইতিকাফের এই অমূল্য সময়কে সার্থক করতে হলে এর প্রকৃত দাবি উপলব্ধি করা প্রয়োজন। আমাদের সমাজে অনেকে ইতিকাফে বসেও সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন বা অনর্থক গল্পগুজবে লিপ্ত হন। ইতিকাফের প্রাণ হলো জিকির, তিলাওয়াত, নফল সালাত ও তওবা-ইস্তিগফার। অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থেকে একাগ্রচিত্তে আল্লাহর স্মরণে মশগুল থাকলেই কেবল এর রুহানি ফায়দা অর্জন সম্ভব।

দুঃখজনক হলেও সত্য, নবীজি (সা.)-এর জীবনে সবচেয়ে গুরুত্ব পাওয়া এই আমলটি আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। যে আমলটি রসুলুল্লাহ (সা.) জীবনে কখনো ছাড়েননি, আমরা অনেকেই সেই আমলটি জীবনে একবারও পালন করি না। এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে! ব্যক্তি ও সমাজজীবনে এই পবিত্র সুন্নাহকে পুনর্জীবিত করা আমাদের সবার ইমানি দায়িত্ব। প্রত্যেক মুমিনের উচিত এই আমলের প্রতি যত্নবান হওয়া এবং নিজের জীবনে অন্তত একবার হলেও এই মহান ইবাদতের স্বাদ গ্রহণের চেষ্টা করা। আসুন, আমরা অন্তত এই রমাদানের শেষ দশকে ইতিকাফের জন্য খাঁটি নিয়ত ও পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। গুরুত্বপূর্ণ এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি।

জুমার মিম্বর থেকে


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর