১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কাজ এক মাসেরও কম সময়ে শুরু করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,
আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর বনানীতে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
- প্রতিশ্রুতি বাস্তবায়ন: সরকার গঠন করার এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহারে দেওয়া জনগণের প্রতিশ্রুতির কাজ শুরু করা হয়েছে।
- ফ্যামিলি কার্ড কর্মসূচি: এই প্রতিশ্রুতির অংশ হিসেবে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
- উপকারভোগী: প্রাথমিকভাবে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার মোট ১৫ হাজার নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে।
- ভবিষ্যৎ পরিকল্পনা: প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
- কৃষক কার্ড: আগামী মাসের মধ্যে দেশের কৃষকদের জন্য 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রম শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি।
- লক্ষ্য: পর্যায়ক্রমে প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান।
উল্লেখ্য যে, ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠিত হয়।