ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ - অনলাইন সংগৃহীত ছবি
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরুঃ
আজ ১৫ মার্চ, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হয়।
আজকের কার্যসূচি: সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতেই রয়েছে প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যগণ মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে প্রশ্ন উত্থাপন করবেন।
অধিবেশনের সময়সীমা:
গত শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকের বৈঠকের পর একটি বিরতি দেওয়া হবে এবং ২৯ মার্চ পুনরায় সংসদ অধিবেশন বসবে।