সংগৃহীত ছবি
শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা হাতে ঝাড়ু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এটি একটি চলমান সামাজিক কার্যক্রম। শুধু পৌরসভার নয়টি ওয়ার্ডেই সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা আরও বলেন, পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
এ ধরনের উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে বলে আয়োজকরা জানান। ভবিষ্যতেও জনসম্পৃক্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।