সংগৃহীত ছবি
সন্ধ্যায় গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে দিয়ে শুর হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ কম আসর। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
তবে চোটের পাশাপাশি বিভিন্ন কারণে টুর্নামেন্ট শুরুর আগে বেশ কয়েক জন ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের ওপেনার এবং দিল্লি ক্যাপিটালসের প্রধান ব্যাটসম্যান বেন ডাকেট। জাতীয় দলের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া এবং লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার কারণ দেখিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। ২ কোটি রুপির বিনিময়ে ডাকেটকের সঙ্গে চুক্তি করেছিল দিল্লি ক্যাপিটালস।
বেন ডাকেটের পর জেমি স্মিথ এবং জশ টাং নামের আরও দুজন খেলোয়াড়ও এই মেগা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
টেলিগ্রাফ স্পোর্টসের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, টুর্নামেন্টে বদলি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ইংল্যান্ডের টাং এবং স্মিথের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।
তবে বেন ডাকেটের অভাব পূরণ করতে বদলি কাউকে খুঁজছে দিল্লি ক্যাপিটালস। আগামী ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা লক্ষে মাঠে নামবে তারা।