মেজর জেনারেল আলি আব্দুল্লাহ - অনলাইন সংগৃহীত ছবি
ইরানি ওই কমান্ডারের মতে, শত্রুপক্ষ মনে করেছিল ক্রমাগত চাপ এবং নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিরোধ ফ্রন্টকে স্তিমিত করা যাবে, কিন্তু বাস্তবে তার উল্টোটি ঘটেছে। তিনি বলেন, "আমাদের প্রতিপক্ষরা ভুল হিসাব কষছে। প্রতিটি কঠিন সময় এই জোটকে আরও ঐক্যবদ্ধ এবং রণকৌশলে দক্ষ করে তুলেছে।"
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, এই ফ্রন্ট এখন কেবল সামরিক শক্তিতে নয়, বরং কৌশলগত এবং আদর্শিক দিক থেকেও অনেক বেশি পরিপক্ক। ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ বলয় যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় এখন আগের চেয়ে বেশি প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, ইরানি কমান্ডারের এই কঠোর বার্তা মূলত ওই অঞ্চলে থাকা তাদের প্রতিপক্ষ এবং পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিল যে, আঞ্চলিক ভূ-রাজনীতিতে তাদের প্রভাব কমার কোনো সম্ভাবনা নেই, বরং তা ক্রমশ বাড়ছে।