২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিন প্রতিদিন নিউজ ডেস্ক

  • ২৪ জুন ,রবিবার, ২০১৮

বাপ্পা ও তানিয়ার বিয়ে

 বাপ্পা ও তানিয়ার বিয়ে

বাপ্পা ও তানিয়ার বিয়ে

একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল গায়ক-সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইনের বিয়ে। শনিবার বিকেলে তাঁদের বিয়ের নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে দুই পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। তখনই দুজন জানিয়েছিলেন, দুই পরিবারের সদস্যরা মিলে ঈদের পরই সুবিধাজনক সময়ে যেদিন বিয়ের দিন ঠিক করবেন, সেদিনই বিয়ে হবে। অবশেষে জানা গেল, দুই পরিবারের ঠিক করা দিনটি ছিল শনিবার।

আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ফাঁকে খুব বেশি কিছু না বললেও বাপ্পা ও তানিয়া শুধু এটুকুই বললেন, ‘আমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব—সবার কাছে দোয়া চাই। সবাই এত দিন যেভাবে আমাদের ভালোবাসা আর দোয়া দিয়েছেন, আগামী দিনগুলোতেও তা অব্যাহত রাখবেন।’

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের শুভকামনা জানাতে এসেছিলেন নাট্যজন আতাউর রহমান, অভিনয়শিল্পী নাবিলা, সংগীতশিল্পী কনা, কোনাল, এলিটা, সানবীম, উপস্থাপিকা সামিয়া আফরিন, চৈতী, গীতিকার শাহান কবন্ধ, নির্মাতা আশফাক নিপুন প্রমুখ।

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন— দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তাঁরা দুজন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় কয়েক মাস আগে নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তাঁরা।

  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার

আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর