২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৫ আগস্ট , বুধবার, ২০১৮

রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে; স্কুলছাত্রীসহ নিহত ৩


রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে; স্কুলছাত্রীসহ নিহত ৩


 

রাজশাহী থেকে নওগাঁগামী এ্যারো বেঙ্গল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ায় এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। নিহতরা হলেন, নগরীর শাহ্ মখদুম থানার মোড়ের মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন পিঙ্কু (২৪) ও সবুজ ইসলাম (৩২) এবং নগরীর শাহ্ মখদুম থানার ভাড়ালিপাড়ার রুস্তমের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে আনিকা (১৩)।

এ ঘটনায় আহতরা হলেন, মন্ডলের ছেলে আসমত (৩০), বুলবুলের ছেলে সজিব (২৫), মৃত সোহরাবের স্ত্রী রিনা (৪৫) ও মিঠু। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নগরীর শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল এ্যারো বেঙ্গল পরিবহণের একটি বাস। এ সময় বাসটি নওদাপাড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের তিনটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সবুজ ও পিঙ্কু মারা যান এবং অপর ৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুল ছাত্রী আনিকা মারা যায়। চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষনিক রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে ও দুটি যানবাহন ভাংচুর করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম ডিভিশনের উপ-কমিশনার হেমায়েতুল ইসলাম বলেন, এ্যারো বেঙ্গল পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। 

অন্যদিকে, দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রীকে রামেক হাসপাতালে দেখতে পান আরএমপি কমিশনার  একেএম হাফিজ আক্তার। তিনি হাসপাতালে গিয়ে অল্প সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তরের ব্যবস্থা করেন।

শোক র‌্যালি শেষে বাড়ি ফেরা হলো না আনিকার

জাতীয় শোক দিবসের র‌্যালি শেষে বাড়ি বাসায় ফেরা হলো না স্কুল ছাত্রী আনিকার। বুধবার সকালে জাতীয় শোক দিবসের র‌্যালি শেষে দুই বোন বাড়ি ফেরার পথে নওদাপাড়ার একটি দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী এ্যারো বেঙ্গল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আনিকাকে চাপা দিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত আনিকা (১৩) রামেক হাসপাতালে মারা যান। সে নওদাপাড়া শাহ্ মখদুম স্কুলের স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে জাতীয় শোক দিবসের র‌্যালি শেষে তারা বাড়ি ফিরছিলো। পথে তারা নওদাপাড়া বাজার এলাকায় আইসক্রিম খাচ্ছিলো দাঁড়িয়েছে। এসময় নিয়ন্ত্রণ হারা এ্যারো বেঙ্গল নামের বাসিটি দ্রুত ছুটি আসে। এ সময় পাশে থাকা ঋতু সরে গেলেও আনিকা সরে যেতে পারেনি। এতে বাস ও দোকানের দেওয়ালের সঙ্গে চাপা লাগে আনিকা। স্থানীয়রা আরও জানায়, ঘাতক বাসটি হেলপার বাসটি চালাচ্ছিল। অদক্ষ হওয়ায় অসাবধানতায় দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাকি নিহতরা হলেন, শাহ্ মখদুম থানার মোড় এলাকার ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিংকু (২৪) এবং মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২)।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর