২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ৯ অক্টোবর ,মঙ্গলবার, ২০১৮

দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই : প্রধানমন্ত্রী


দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই : প্রধানমন্ত্রী


 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অনুন্নত এই এলাকার উন্নয়নে ব্যাপক কাজ শুরু করে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে এই এলাকার যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে তার সরকার। নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত নির্মিত হচ্ছে রেললাইন। বরিশালে বিশ্ববিদ্যালয় করেছেন, করেছেন সেনা নিবাসও। বরিশালের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচী বাস্তবায়িত হয়েছে। স্বাস্থ্য সেবার উন্নয়নেও অনেক কিছু করেছে তার সরকার। শুধু রাস্তাঘাট, ব্রিজ কালভার্টই নয়, তার সরকারের সময় তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও অনেক বিকাশ লাভ করেছে। বরিশালের একটি প্রত্যন্ত চরাঞ্চলে দেশের দ্বিতীয় পারমানবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে সরকারি পরিকল্পনার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণের উপকূলবর্তী লবনাক্ত জমিতে চাষাবাদের জন্য লবন সহিষ্ণু জাতের ধান বীজ আবিস্কার করা হয়েছে। জলাবদ্ধ জমিতে ধাপের উপর সবজি চাষ করা হচ্ছে। উন্নয়নের সুফল দেশের মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শষ্য ভান্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনার কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগে একটি করে স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। মেডিকেল কলেজকে নয়, আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের সাথে মেডিকেল কলেজগুলো এফিলিয়েটেড থাকবে বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোর শষ্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অবকাঠামো সুবিধা থাকার পরও শুধুমাত্র ডাক্তার-নার্স না থাকার কারণে জনগণ সরকারের প্রদেয় প্রকৃত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ। ২১০০ সালের পরিকল্পনাও করা হয়েছে বলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তার বক্তব্যের পর বরিশাল প্রান্তের উপস্থিত ২জন চিকিৎকের মাধ্যমে শেরে-ই বাংলা মেডিকেল কলেজের সমস্যার কথা শুনতে চান। শেরে-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যপক ডা. ভাস্কর সাহা সাইনটিফিকেশন শিক্ষক এবং শিক্ষকদের আবাসন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এছাড়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ১ হাজার শয্যা বিশিস্ট বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে ২ হাজার শয্যায় উন্নীত করার দাবী তোলেন প্রধানমন্ত্রীর কাছে।

প্রধানমন্ত্রী শিক্ষকদের আবাসন সংকটের সমাধানের জন্য ফ্লাট নির্মাণসহ অন্যান্য সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী ছাড়াও গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।

এছাড়া বরিশালপ্রান্তে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এমপি, নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ, বিএমএ কেন্দ্রিয় কমিটির সভাপতি ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বক্তব্য রাখেন। বরিশালে অনুষ্ঠান প্রান্তে সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তা, নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সন্ধ্যায় কুমার বিশ্বজিতের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবগুলো অনুষ্ঠান নির্বঘ্নি করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে গত রবিবার সুবর্ণ জয়ন্তীর প্রাক উদ্বোধনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তৃতীয় দিন ৩ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব সমাপ্ত হবে।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর