সাবেক এমপি আবদুর রহমান বদি - সংগৃহীত ছবি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আদালত এই আদেশ দেন।
এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। আব্দুর রহমান বদি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তবে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় পরবর্তী দুটি নির্বাচনে তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তার নৌকা প্রতীকে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হন।