২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ২০ মার্চ , বুধবার, ২০১৯

জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা


জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা

নুরুল হক নুর


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন কোটা আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর এবং জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ঢাবির ছাত্র সংসদের ভিপি ও জিএসের ক্ষমতা কতটুকু ও তারা কী সুযোগ-সুবিধাইবা পান তা নিয়ে আগ্রহ রয়েছে জনমনে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য এবং বিগত সংসদের ভিপি-জিএসদের সঙ্গে কথা বলে জানা যায়, আলাদাভাবে কোনো ভাতা-সম্মানী না পেলেও সম্মান ও ক্ষমতার দিক থেকে এ পদ দুটি খুবই গুরুত্বপূর্ণ । তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি ‘সিনেট’ এবং সিন্ডিকেট’ এর সদস্য হবেন। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরতে পারবেন। ছাত্রদের স্বার্থপরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে সদস্য হন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান। তারা সেখানে তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেটসহ যেকোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি বডি হচ্ছে- ‘সিনেট’ ও ‘সিন্ডিকেট’। এসব বডির সদস্য নির্বাচিত হন বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন ক্যাটাগরিতে এসব বডির সদস্য নির্বাচিত করা হয়। যেখানে শিক্ষক প্রতিনিধিও থাকেন। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে ভিপি-জিএসরাও এসব বডির সদস্য হবেন।

অধ্যাপক ড. মঈনুল বলেন, ভিপি-জিএসরা বিশ্ববিদ্যালয়ের এসব বডিতে থেকে আলাদা কোনো ভাতা পাবেন না। তবে, সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। তাছাড়া সিন্ডিকেট বা অন্যকোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। যদি এটা দেওয়া হয় তাহলে সেটাতো অন্য বিষয়।

বিশ্ববিদ্যালয়ে যত কাজ-কর্ম থাকে তাতে কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় তার কমিটির সদস্য হিসেবেও থাকবেন তারা। ওখানে ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে তারা ছাত্রদের দাবি দাওয়া বলতে পারবেন।

তিনি আরও বলেন, সিলেকশন বোর্ড, যেখানো কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা হয়। সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের কর্তৃত্ব থাকবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক ডাকতে হয়, যেটার সভাপতি থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা ওখানে থাকবেন। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটে বা সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি নেই। ডাকসুতে নির্বাচিতরা এখন থেকে এসব জায়গায় প্রতিনিধি হিসেবে থাকবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণী সভাগুলোতে তারা অংশ নিতে পারবেন।

আবাসন বা পরিবহনের কোনো সুবিধা তারা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানামতে তারা আলাদাভাবে এ ধরনের কোনো সুবিধা পাবে না। তবে তারা ছাত্র হিসেবে আবাসন সুবিধা তো পাচ্ছেনই। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মসূচিতে বা হলে হলে যেসব কর্মসূচি হবে তারা সেখানে প্রতিনিধি হিসেবে থাকবেন। মোটকথা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা সব জায়গায় থাকতে পারবেন।

বিধি অনুযায়ী ডাকসুতে কমপক্ষে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকবেন। এ বিষয়ে তিনি আরও বলেন, এখন সিন্ডিকেটে ১৮ জন সদস্য আছেন, সেখানে এখন ছাত্র প্রতিনিধি যোগ হবে। বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট মেম্বার থাকেন। যেমন, বিশিষ্ট ব্যক্তির প্রতিনিধি, শিক্ষকদের প্রতিনিধি, রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি। বর্তমানে রাষ্ট্রপতির প্রতিনিধি সিন্ডিকেট মেম্বার হচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক। কিন্তু বর্তমানে কোনো ছাত্র প্রতিনিধি নেই।

এখন ডাকসুতে নির্বাচিতদের থেকেই সিন্ডিকেট সদস্য হিসেবে তারা আসতে পারবেন এবং সিনেটে তারা অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন ধরনের কাজে বাজেট বাড়ানো বা কমানোর বিষয়ে তারা মতামত দিতে পারবেন। উন্নয়ন কাজগুলো যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় হয় সে বিষয়ে তারা কথা বলতে পারেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে তারা উপাচার্যকে সরাসরি পরামর্শ দিতে পারবেন এবং উপাচার্য সেগুলো আমলে নেবেন। এভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর আলম
পুলিশ সংস্কারে সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের
দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর আলম
পুলিশ সংস্কারে সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের
দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর