২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৩ এপ্রিল ,শনিবার, ২০১৯

সংসদে যেতে সরকারকে যে ৫ শর্ত দিলো বিএনপি


সংসদে যেতে সরকারকে যে ৫ শর্ত দিলো বিএনপি


রাজনীতিতে পর্দার আড়ালে শর্ত-পাল্টা শর্তের খেলা চলছে। খালেদা জিয়ার প্যারোলের ব্যাপারে সরকার বিএনপিকে ৫ শর্ত দিয়েছে। এবার সংসদে যাওয়ার ব্যাপারে বিএনপি সরকারকে ৫ শর্ত দিলো। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারা সরকারের কাছে ৫ শর্ত দিয়েছে।

এই ৫ শর্ত পূরণ হলে তারা সংসদে যাবে এবং সংসদ সদস্য হিসেবে বিএনপির যে ছয়জন নির্বাচিত হয়েছিল তারা শপথ নিবেন এবং সংসদে যোগদান করবেন। যদি এ শর্ত না মানা হয় তাহলে তারা সংসদে যাবেন না।

উল্লেখ্য যে, যারা নির্বাচিত হয়েছেন তারা যদি ৩০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেন তাহলে তাদের আসনগুলো শূন্য ঘোষিত হবে। সেখানে উপ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপ নির্বাচন যদি হয় তাহলে সংসদ থেকে বিএনপি অংশগ্রহনমূলক নির্বাচনের যে শর্ত পূরন করে সংসদে উপস্থিত হতে চেয়েছিলে, সে শর্তটি লংঘিত হবে। আওয়ামী বা একদলীয় ঘরানার সংসদ হিসেবেই এটা প্রতিষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে ৫টি শর্ত দেওয়া হয়েছে সংসদে যাওয়ার জন্য। শর্তগুলো হল__

১. বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা। তবে সেই মুক্তি প্যারোল নয়। জামিন দিতে হবে। দুটি মামলায় জামিন বাকি আছে এ দুটি মামলায় সরকার আপত্তি বা বিরোধীতা করবে না।

২. তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে কূটনৈতিক উদ্যোগ সরকার গ্রহণ করেছে, সেই উদ্যোগ সরকার বন্ধ করে দিবে এবং তারেক জিয়া লন্ডনেই অবস্থান করবেন।

৩. বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে যে সন্ত্রাস, অগ্নি সংযোগসহ বিএনপির ভাষায় যে গায়েবী মামলা, তা প্রত্যাহার করতে হবে।

৪. বিএনপির যে আটক নেতাকর্মী আছে সেই আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে হবে।

৫. বিএনপির জন্য রাজনৈতিক পরিবেশ তৈরী করতে হবে। সভা সমাবেশসহ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সমস্ত অধিকার ভোগ করে সে অধিকারগুলো দিতে হবে।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন যে, সরকার যদি বিএনপির এই ৫ টি শর্ত পূরণ করে সেক্ষেত্রে বিএনপি সংসদে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারবে। তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির নির্বাচিত পাঁচজনই সংসদে যেতে আগ্রহী। তারা দলের মহাসচিবের কাছে এব্যাপারে চাপও দিচ্ছে। অন্য একটি সূত্র বলছে যে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে যেতে আগ্রহী কিন্তু দলের চাপে এ ব্যাপারে মুখ খুলতে তিনি রাজী হচ্ছেন না। তবে তিনি চাইছেন দল যেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। দল সিদ্ধান্ত নিলে তিনি আপত্তি করবেন না।

৩০ ডিসেম্বর নির্বাচনের পর মির্জা ফখরুল দলের চোখে ভিলেনে পরিণত হয়েছেন। অনেকেই মনে করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সাথে আঁতাত করে নির্বাচন করেছেন এবং এই নির্বাচনী ফলাফলের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দায়ী। এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল সংসদে যাওয়া না যাওয়া নিয়ে কোনো অবস্থান ব্যক্ত করছেন না।

তিনি মনে করছেন যে, যদি দলের মধ্যে থেকে একটি চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে তিনি সংসদে যেতে পারবেন। তবে তিনি বিএনপি নেতৃবৃন্দকে বলেছেন যে, সংসদে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে দরকষাকষি করা যেতে পারে। এই দরকষাকষি করে বিএনপি অনেক কিছুই হাসিল করতে পারে। সেজন্যই কালক্ষেপণ করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে ৫ দফার ব্যাপারে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি। সরকারের প্রভাবশালী এক মন্ত্রী বলেছেন যে, এই ধরণের শর্ত মেনে বিএনপিকে সংসদে নেয়ার চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই। সরকার মনে করছে যে, বিএনপি যদি সংসদে না আসে তাহলে বিএনপিকে তাঁর করুণ পরিণতি বরন করতে হবে। বিএনপি যদি সঠিক রাজনৈতিক ধারা বুঝতে পারে তাহলে অবশ্যই তারা সংসদে আসবে।

 


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর