২১ এপ্রিল ,মঙ্গলবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ১৬ মে ,বৃহস্পতিবার, ২০১৯

শুরু হচ্ছে আ.লীগ থেকে ‘হাইব্রিড’ বিতাড়ন


শুরু হচ্ছে আ.লীগ থেকে ‘হাইব্রিড’ বিতাড়ন


ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হয়েছে গত শনিবার (১১ মে)। দেশব্যাপী এই সফরে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি ‘হাইব্রিড’দের হাত থেকে দলকে বাঁচাতে তৃণমূল নেতাদের সতর্ক থাকারও বার্তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে হাইব্রিডদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি হাইব্রিড এবং দলে অনুপ্রবেশ নিয়ে ক্ষমতাসীন দলটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গত মাসে একাধিক সমাবেশে দেওয়া তার ভাষণে বলেছেন, এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরকম অনেক আলোচনা-সমালোচনার মুখে, বিশেষ করে ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যার ঘটনায় জড়িত সাবেক জামায়াত নেতাকে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সমর্থন দেওয়ার বিষয়টি সামনে আসায় হাইব্রিড ইস্যু গুরুত্বের সঙ্গে নেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।

হাইব্রিডদের বিষয়ে করণীয় সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এদের চিহ্নিত করা হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী দল জামায়াতসহ অন্য কোনও দলের বিতর্কিত নেতারা কোথায় কোথায় অনুপ্রবেশ করেছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে এদের দল থেকে ছেঁটে ফেলা হবে।’ তিনি বলেন, ‘সাংগঠনিক সফরের মাধ্যমে সারাদেশে দলকে শক্তিশালী করার কাজ চলবে। দলের গতি বৃদ্ধি করা হবে। আর চলবে শুদ্ধি অভিযান।’

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, হাইব্রিডরা আওয়ামী লীগে ভিড়তে শুরু করে ২০০৯ সালে সরকার গঠনের পরপরই। প্রথমদিকে এ হার কম এবং সুবিধাবাদীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর তা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের আগুন সন্ত্রাস, পেট্রোল বোমায় মানুষ হত্যাসহ আন্দোলনের নামে সহিংসতার সঙ্গে জড়িত জামায়াত-বিএনপির অনেক নেতা আওয়ামী লীগে ভিড়তে শুরু করেন।

সূত্রগুলো বলছে, ২০১৬ সাল এমনকি ২০১৭ সালেও বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মী আওয়ামী লীগের স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। নানা অঘটনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিরোধও বাড়াতে থাকেন তারা। এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে শুরু করেন দলের নীতিনির্ধারকরা। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার এসব সুবিধাবাদী সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। ২০১৫ সালের ৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি-জামায়াত থেকে কাউকে দলে নিতে নিষেধও করেন। কিন্তু এরপরও থেমে থাকেনি বিএনপি-জামায়াতের এক শ্রেণির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান।

অনুসন্ধানে দেখা গেছে, গত ১০ বছরে ভোলায় ছাত্রদল-যুবদলের এক হাজারের বেশি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এছাড়া পাবনা, সিরাজগঞ্জ, বরগুনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীসহ বিভিন্ন জেলায়ও যোগদান চলতেই থাকে। ২০১৭ সালে কেন্দ্র থেকে জেলা-উপজেলায় চিঠি দিয়ে জানানো হয়, জামায়াত-বিএনপি বা তাদের কোনও আত্মীয় আওয়ামী লীগে যোগ দিতে পারবে না। সর্বশেষ ফেনীর ঘটনায় কঠোর অবস্থা নেয় ক্ষমতাসীন দল।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ প্রতিবেদককে বলেন, ‘সুবিধাবাদী শ্রেণি আওয়ামী লীগে যোগ দিয়ে তাদের অপরাধ আড়াল করতে পারবে না। অনেকে মামলা ও শাস্তি থেকে বাঁচতে অপরাধ লুকিয়ে যোগ দিলেও তারা রেহাই পাবেন না। আওয়ামী লীগ অনেক বড় দল। ইউনিয়ন পর্যন্ত এ সংগঠন বিস্তৃত। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কেউ পরিচয় আড়াল করে আওয়ামী লীগের পতাকাতলে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। তাদের চিহ্নিত করে বিতাড়ন করার কাজ অনানুষ্ঠানিকভাবে আগে থেকেই চলছে। আসন্ন সাংগঠনিক সফর এবং সম্মেলনে এ বিষয়টির ওপর গুরুত্ব থাকবে।’

প্রসঙ্গত, দলকে গতিশীল এবং সাংগঠনিকভাবে মজবুত করতে শীর্ষ নেতাদের সমন্বয়ে আটটি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। গত ৪ মে থেকে এ সফর শুরু হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে তা পেছানো হয়। পরে ১১ মে থেকে এই সফর শুরু হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর