২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • অনলাইন ডেস্ক

  • ৩১ আগস্ট ,শনিবার, ২০১৯

রোহিঙ্গা সমাবেশের পেছনে সরকারের ইন্ধন : গয়েশ্বর


রোহিঙ্গা সমাবেশের পেছনে সরকারের ইন্ধন : গয়েশ্বর


রোহিঙ্গাদের সমাবেশের পেছনে সরকারের ইন্ধন থাকতে পারে- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ‘এই সমস্যাকে স্থায়ী করে সরকার অন্য কিছু হাসিল করার চক্রান্ত করতে পারে।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে সরকার। যদি ইন্ধন না দেয় তাহলে লাখ লাখ রোহিঙ্গা সমবেত হয়ে সমাবেশ করে কীভাবে? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে যেখানে সভা-সমাবেশ করতে দেন না। সেখানে উন্মুক্ত ময়দানে রোহিঙ্গারা সমাবেশ করছে। সেখানে আমি তো মনে করি, সরকারের ইন্ধন রয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। আর এই উদ্যোগটা সরকারকে নিতে হবে। বলা হচ্ছে- রোহিঙ্গারা যেতে চায় না। কেন যেতে চায় না। ওই যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইন্ধন। যদি তারা চলে যায়, তাহলে আপনি তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবেন না। আর তাদের রেখে যদি জাতীয় সংকট সৃষ্টি করতে চান তাহলে সেটা অন্য কথা।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্ট ত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘তার প্রতি সম্মান রেখেই আমি বলতে চাই- আপনি তারেক রহমানকে নেতা বানানোর জন্য ফ্রন্টে আসেন নাই। আর এটা আমরা জানি যে, আপনি আপনার রাজনৈতিক স্বার্থ বিবেচনায় ফ্রন্টে এসেছিলেন। আর নিজের স্বার্থ বিবেচিত হয়নি বলেই সেখান থেকে আপনি ফেরত যাবেন, এটা অস্বাভাবিক কিছু না। আর এটা বোঝার মতো সক্ষমতা আপাময় জনগোষ্ঠীর আছে।’

কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে একটা কথা বলতে চাই- আপনি তারেক রহমানকে নেতা বানাবেন কেন। কারণ ফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগেই তারেক রহমান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর তারেক রহমান নেতা হিসেবে প্রতিষ্ঠিত বলেই তো, পত্র-পত্রিকায় তাকে নিয়ে আলোচনা হয়। তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হয়। সুতরাং নেতা বলেই বিদেশে বসে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আকার-ইঙ্গিতে কেউ তার নেতৃত্বের প্রতি অনিশ্চয়তা প্রকাশ করেননি। আর তারেক রহমানকে নেতা আপনাকে বানাতে হবে। কারণ নেতা তৈরি হয় জনগণের ইচ্ছার ওপর।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আদালতে হবে। এই শব্দটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। কারণ রাজনৈতিক নেতানেত্রীর বিচার কখনও আদালত করে না। রাজনৈতিক নেতানেত্রীর বিচার হয় জনগণের আদালতে। আর আমরা দৃঢ়তা ও বিশ্বাসের সঙ্গে এবং জনগণের চোখের দিকে তাকিয়ে বলতে পারি, জনগণের আদালতে খালেদা জিয়া এখনও দোষী সাব্যস্ত হয় নাই।’

তিনি বলেন, ‘আমাদের মনোবল ও শক্তির ওপর কোনো আস্থার অভাব আছে। সেই কারণে বলছি, আমাদের আরও ভাবতে হবে। আর ঘরে-বাইরে এই চক্রান্ত কে করছে? এটা আজকে আমাদের বুঝতে হবে এবং ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে। এ জন্য বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে আমাদের সুযোগ গ্রহণ করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্যে রাখেন।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর