২০ এপ্রিল ,সোমবার, ২০২৬

  • দিনপ্রতিদিন ডেস্ক

  • ২৮ আগস্ট ,মঙ্গলবার, ২০১৮

জামায়াত বাদ, সবাইকে নিয়ে বিএনপির জাতীয় যুক্তফ্রন্ট!


জামায়াত বাদ, সবাইকে নিয়ে বিএনপির জাতীয় যুক্তফ্রন্ট!


 

জামায়াতকে বাদ দিয়ে ‘জাতীয় যুক্তফ্রন্ট’ করছে বিএনপি। এই ঐক্যে ড. কামাল হোসেনের গণফোরাম থেকে শুরু করে অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারাসহ বাম, ডান সব ধরনের রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর এই রাজনৈতিক ও নির্বাচনী জোটের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে চারটি জোট ‘জাতীয় এই ঐক্যফ্রন্টে’ যুক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। জোট চারটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, সিপিবি নেতৃত্বাধীন বাম মোর্চা এবং চরমোনাইর পীরের ইসলামী শাসনতন্ত্র নেতৃত্বাধীন অপর একটি ইসলামিক মোর্চা (খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে)। 

গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনসহ ন্যায়পরায়ণ ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনী জোটই হতে যাচ্ছে এই ‘জাতীয় যুক্তফ্রন্ট’। 

এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এই বৃহত্তর ঐক্যে সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ সর্বস্তরের নেতা-কর্মীকে স্বাগত। আমরা স্বৈরাচারের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই কাজ করব। যেখানে আইনের শাসন থাকবে, সর্বস্তরের মানুষের জীবনের নিরাপত্তা ও জনগণের ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব দীর্ঘ দুই বছর ধরে এই ঐক্যফ্রন্ট গঠনে সমন্বয়ক হিসেবে কাজ করে আসছেন। তার সঙ্গে সরাসরি যুক্ত আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খানসহ আরও কয়েকজন সদস্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট ছাড়া ইতিমধ্যেই প্রায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি মহাসচিব। তাদের সবারই মতামত ও প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তারমধ্যে গণফোরাম ৭টি, বিকল্পধারা ১১টি, নাগরিক ঐক্য ৬টি, জেএসডি ১৫টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৯টি, প্রস্তাব দিয়েছে। এছাড়াও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর কাছ থেকেও মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতেই বিএনপি মোট ১০ প্রস্তাব চূড়ান্ত করেছে। বিএনপির তৈরি ১০টি প্রস্তাব ইতিমধ্যেই উল্লিখিত সব দলই গ্রহণ করেছে। এখন শুধু ঘোষণার আনুষ্ঠানিকতাটুকু বাকি আছে। গত শনিবার রাজধানীর নাজিম উদ্দীন রোডের পুরনো জেলখানায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ‘জাতীয় যুক্তফ্রন্ট’ গঠনের বিষয়ে তার চূড়ান্ত অনুমোদন নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, বেগম খালেদা জিয়া বৃহত্তর এই নির্বাচনী ঐক্য গঠনের ক্ষেত্রে যে কোনো বাধা অতিক্রম করে তা বাস্তবায়নেরও নির্দেশনা দেন।

তবে জামায়াতে ইসলামীর ব্যাপারে এতদিন যুক্তফ্রন্টসহ বেশ কয়েকটি দলের আপত্তি থাকলেও দলগতভাবে জামায়াত এই জাতীয় ঐক্যফ্রন্টে না থাকায় সংশ্লিষ্ট বাম ও ডানপন্থি সব দলের পক্ষ থেকেই সন্তোষ প্রকাশ করা হয়েছে। তবে দলগতভাবে জামায়াত এই বৃহত্তর ঐক্য না থাকলেও ইসলামিক এই দলটির কমপক্ষে ২০ জন নেতা ব্যক্তিগতভাবে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মতে,  জামায়াত তো বিএনপির সঙ্গে আছে। বিএনপি কী করবে, সেটা তারাই ঠিক করুক। তবে বৃহত্তর এই ফ্রন্টের ব্যাপারে আমি আশাবাদী। সময়মতো আপনারা সবই জানতে পারবেন। 

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৃহত্তর এই রাজনৈতিক ঐক্যের জন্য জামায়াত কোনো বাধা নয়। নির্বাচনী কাজেও জামায়াতকে প্রয়োজনে সম্ভাব্য জোট নেতাদের আসনের বাইরে রাখা হবে। আর আসন বণ্টনের ক্ষেত্রে যার যে এলাকা থেকে পাস করার অধিক সম্ভাবনা রয়েছে তাকেই মনোনয়ন দেবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। 

অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী বলেন, একমাত্র ভারসাম্যের রাজনীতিই স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে। নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠিত হয়, ইতিহাস আমাদের এ শিক্ষা দেয়। স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এই বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা করছি। এদিকে জানা গেছে, সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ও জোটের প্রস্তাব এবং মতামতের ভিত্তিতে তৈরি বিএনপির ১০টি প্রস্তাবের মূল প্রতিপাদ্যই হলো- ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা’। 

প্রস্তাবগুলো যথাক্রমে : ‘১. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার নিশ্চিত করা। ২. একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ৩. সব রাজনৈতিক প্রতিহিংসার অবসান। ৪. রাষ্ট্রকে দলীয়করণের ধারার বদলে গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসনের প্রতিষ্ঠা। ৫. রাষ্ট্রক্ষমতার গ্রহণযোগ্য ভারসাম্য। ৬. স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা। ৭. দুর্নীতি প্রতিরোধে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যকর করা। ৮. সব নাগরিকের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান। ৯. সর্বনিম্ন আয়ের নাগরিকদের মানবিক জীবন নিশ্চিত করে আয়ের বৈষম্যের অবসান। ১০. রাষ্ট্রের সর্বস্তরে সুশাসনের প্রতিষ্ঠা।’

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- এই ১০টি প্রস্তাবের ভিত্তিতেই বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। গত ১১ ও ১৩ আগস্ট দলের স্থায়ী কমিটির দুই দিনের টানা বৈঠকের পর এই ১০ দফা প্রস্তাব চূড়ান্ত করে বিএনপি। এরপর এই প্রস্তাবের কপি ড. কামাল হোসেন এবং বিকল্পধারা, নাগরিক ঐক্য, জেএসডিসহ সংশ্লিষ্ট নেতাদের দেওয়া হয় এবং তারা সবাই এর সঙ্গে একমত পোষণ করেন বলে জানা যায়।


  • উৎসর্গঃ প্রয়াত সোহেল পারভেজ ভাই (ভুয়াপুর, টাঙ্গাইল), প্রয়াত শরিফুল ইসলাম শাওন (কোলাহা, ঘাটাইল, টাঙ্গাইল)
  • প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ 
  • সম্মানিত উপদেষ্টা মণ্ডলীঃ মনিরুজ্জামান খান মনির (সিঙ্গাপুর/ হেনা গ্লোবাল), আজহারুল ইসলাম (সিঙ্গাপুর/ এ টি এন ট্রাভেল),শওকত হোসেন তারেক, হেলাল উদ্দিন সিকদার, এনামুল করিম সুজন, রনক ইকরাম, আহসান কবির (কণ্ঠ শিল্পি) ।
  • বিশেষ কৃতজ্ঞতাঃ সামসাদ হসাইন রোজেন ।
  • কৃতজ্ঞতাঃ এ কে এম কামরুজ্জামান ভাই (ভিভিধ হলিডেজ) আতাউল হক, আতাউর রহমান মিন্টু, মেহেদি হাসান রফিক, রায়হান ফ্লেমিং (কণ্ঠ শিল্পি), প্রদীপ্ত বাপ্পি (কণ্ঠ শিল্পি), মোঃ গাজী নাজমুল নীরব, আলামগির হোসেন (বেরাইদ)।
  • আইন উপদেষ্টাঃ এড মোঃ রফিকুল ইসলাম।
  • প্রধান সম্পাদকঃ রহিম শাহ্‌।
  • প্রধান নির্বাহী সম্পাদকঃ সামছুল আরেফিন সোহেল ।
  • সম্পাদকঃ মঈন মুরসালিন ।
  • প্রকাশক এবং প্রধান নির্বাহীঃ স্বপন মিয়া ।
  • প্রধান কার্যনির্বাহীঃ সৈয়দ আবু তাহের (আয়রন) ।
  • হেড অফ বিজনেস অ্যান্ড প্লানিংঃ মুহাম্মাদ আব্দুল্লাহ খান মাসুম ।
  • হেড অফ কমিউনিকেশনঃ 
  • হেড অফ মার্কেটিংঃ 
  • ফিচার সম্পাদকঃ 
  • বিশেষ বিভাগীয় প্রতিনিধি (ঢাকা)ঃ সৈয়দ সরোয়ার সাদী (রাজু) ।
  • বার্তা সম্পাদকঃ রশিদ নিউটন ।
  • ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরঃ মোঃ গাজী নাজমুল নীরব ।
  • সিটিওঃ 
  • বিভাগীয় প্রধানঃ গোলাম মোস্তফা তালুকদার (ঢাকা), ইয়াসিন (চট্টগ্রাম) ।
  • ঢাকা রিপোর্টারঃ ।
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
ছক্কার ঝড়ে আলোচনায় প্রিয়ানশ আরিয়া
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী
জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ মে
লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
হরমুজ প্রণালির সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পাচারকালে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
কেমন চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই নিজেকেই বিজয়ী দাবি করতে পারবে?
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
ভোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিতি ৩৩ শতাংশ
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি
সোনারগাঁয়ে জমে উঠেছে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা
৩৬ ঘণ্টায় ৮ ইরানি ট্যাঙ্কার আটকানোর দাবি আমেরিকার
আজ জাতীয় ভোটার দিবস
জেনে নিন ডাকসু ভিপির বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
তোমার কি বন্ধু মন খারাপ?
ফাইজার ও মডার্নার টিকা করোনার ভারতীয় ধরন ঠেকাতে সক্ষম!!!
সুগন্ধি গাছ কারিপাতা
আপন বোনকে বিয়ে করলো ভাই!
ছবি তোলা ও বাঘ সংরক্ষণ
লাউ চাষ
গ্রেপ্তার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
পবিত্র কোরআন ও আহলাল বাইতের প্রেমবন্ধন
কাপড়ের শোরুম ব্যবসার আইডিয়া!
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করবেন যেভাবে
চুলে ফুলের ছোঁয়া
"একই ছবিতে মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, তবে এবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে না এই দম্পতিকে"
শ্রাবন্তীর অজানা ১০ খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ টিভি দেখার সময়
বাগদানের আংটি ফেরত চেয়ে আদালতে মামলা!
পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’
শিশুর খাবারে অরুচি ও প্রতিকার
খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

সব খবর